শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী’র বিভিন্ন কর্মসূচিতে অধ্যক্ষ আবু আহমেদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে।

শনিবার দুপুরে পলাশপোল যুব উন্নয়ন কমিটি ও ছাত্রলীগের যৌথ আয়োজনে পলাশপোল যুব উন্নয়ন কমিটি’র অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পলাশপোল যুব উন্নয়ন কমিটির সভাপতি আসিফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত সাহসী। বিভিন্ন উদাহরণের মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর গৃহিত বিভিন্ন কার্যক্রমের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সবশেষে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার, ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ বাহার, তানভীর হুসাইন জুয়েল, সৌরভ বসু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাহিদ হাসান বাপ্পি।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে।

শনিবার দুপুরে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমারে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, সাংগঠনিক সম্পাদক বিলায়েত, আজিজুলল হক, হাসান মল্লিক, আ. মজিদ, মহিদুল হক, আলগীর হোসেন, সাইফুল ইসলাম, সাংবাদিক ইব্রাহিম প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে কাটিয়া টাউন বাজার সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারধ সম্পাদক সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ সাতক্ষীরা জেলা অওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে।

শনিবার বাদ আছর শহরের উত্তর পলাশপোলস্থ ‘বায়তুল ফালাহ্ জামে মসজিদ’ এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বায়তুল ফালাহ্ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস এর আমন্ত্রণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী, আওয়ামী লীগ নেতা রেজাউল হক, শওকাত হোসেন, মিন্টু, মোবারক হোসেন, মাসুদ হোসেন, সাইফুল ইসলাম, শেখ ওলিউর রহমান, ফারুক হোসেন, সৌরভ বসু, সাংবাদিক ইব্রাহিম, হোসেন আলী, টিটু প্রমূখ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন বায়তুল ফালাহ্ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস