সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে জাতীয় শোক দিবসে নানান কর্মসূচি পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে শোকাবহ পরিবেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল শনিবার (১৫ আগস্ট) প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও শোক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপন, কোরআন তেলোয়াত, গীতা পাঠ, হামদ্-নাত, আবৃত্তি, ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও অনুকরণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত।

স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহান, সমাজ সেবক আব্দুল মান্নান, জাহাঙ্গীর কবির, স্বদেশ মল্লিক, মাসুম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দীন সরদার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুণ কুমার মণ্ডল, শামীমা আক্তার, খালেদা খাতুন, ভানুবতী সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা