সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে প্রীতি ফুটবল খেলায় অনামিকা ট্রেডার্স ৪ গোলে জয়ী

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া ফুটবল মাঠে পানিয়া জনকল্যাণ সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড়দের মাঝে ভাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য ১৩ আগস্ট বিকালে মেসার্স অনামিকা ট্রেডার্স ফুটবল একাদশ বনাম রয়েল স্টার ফুটবল একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে অনামিকা ট্রেডার্স ফুটবল একাদশ ৪-০ গোলে রয়েল স্টার ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার শুরুতেই শোকের মাস আগস্ট এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় ছাত্রলীগের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে মতবিনিময় সভা

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ‘১৫ আগস্ট’ জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হোসেন মুন্না। ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র নেতা রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ।

কলারোয়ার মুরারিকাটিতে গভীর রাতে বসত ঘরে আগুন!

কলারোয়া পৌরসভাধীন উত্তর মুরারীকাটি শেখ পাড়ায় মৃত শেখ মুজিবর রহমানের স্ত্রী হাসিনা বেগমের বসত ঘরে গভীর রাতে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় হাসিনা বেগমের বসত ঘরের ভিতরে কিছু জ্বালানী কাঠ ছিল। কে বা কারা ঘরের পিছনে উত্তর পাশ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এতে ঘরের ভিতর রক্ষিত মালামালা আংশিক পুড়ে গেছে। তবে বড় দূর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন হাসিনা বেগম। হাসিনা বেগম অভিযোগ করে বলেন-বিস্তারিত পড়ুন

‘মজা খাওয়ানোর’ লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

কিশোরগঞ্জ সদরে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইটভাটায় কাজ করা এক কিশোরের বিরুদ্ধে। ওই কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলের এই ঘটনায় রাত ১১টার দিকে ওই কিশোরকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলা করছিলো চার বছরের শিশুটি। এ সময় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে কিশোরটি। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে কিশোরটি পালিয়ে যায়। মেয়েটিকেবিস্তারিত পড়ুন

ভারত দিয়ে শুরু হবে স্টার্কের ১০০ মাইল গতির খোঁজ

গতি ভালোবাসেন এমন যেকোনো পেসারকে জিজ্ঞেস করলেই জবাবটা পেতে পারেন, ওটাই তো মোক্ষধাম। ঘণ্টায় ১০০ মাইল বেগে বোলিং! পেসারদের জন্য এ যেন স্বর্গীয় অনুভূতি। শরীরের সমস্ত শক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে বলের গতি ১০০ মাইল তোলা। আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম পেসারই এমন অনুভূতির সঙ্গে পরিচিত। শোয়েব আখতার, ব্রেট লি ও শন টেইট। মিচেল স্টার্ক এ তালিকায় নিজের নামটা তুলতে চান। করোনাভাইরাস মহামারির জন্য মাঠে নামতে পারেননি স্টার্ক। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতেবিস্তারিত পড়ুন

তিন মিনিটে শেষ চারে পিএসজি

তিন মিনিটে শেষ চারে পিএসজি’—শিরোনাম পড়ে যারা ভাবছেন খেলার তিন মিনিটেই সব ব্যবধান গড়ে দিয়েছে পিএসজি, তারা এক অর্থে ঠিকই ভাবছেন। তবে সেই তিন মিনিট খেলার শুরুতে কিংবা মাঝামাঝি কোনো সময়ে নয়। একেবারে শেষ মুহূর্তের তিন মিনিট। যখন আটালান্টার সমর্থকদের মনে উল্লাসের ঢেউ আছড়ে পড়ছিল, ঠিক তখনই হ্যাঁচকা টানে তাদের বুক থেকে আনন্দের অনুভূতি কেড়ে নেয় নেইমাররা। আটালান্টার বিপক্ষে ২–১ গোলের জয়ে সেমিতে জায়গা করে নেয় পিএসজি। দুর্দান্ত ফুটবল খেলে ইতিহাসবিস্তারিত পড়ুন

‘মুন্ডা’ জনগোষ্ঠীর প্রতি সহায়তার হাত বাড়াতে কয়রার ইউএনও অনিমেষ বিশ্বাসের আহবান

করোনা ভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার ‘মুন্ডা’ সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। গত ১২ আগস্ট বুধবার ইউএনও কয়রা ফেসবুক পেজে তিনি এ আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানে লন্ডভন্ড কয়রা। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে হাজারো খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশী অসহায় হয়ে পড়েছে দিনআনা দিনখাওয়া ‘মুন্ডা’বিস্তারিত পড়ুন

তালায় অসহায় দিন মজুরের বাড়ীঘর ভাংচুরের অভিযোগ

সাতক্ষীরার তালায় অসহায় মজিবর রহমান শেখের বসত বাড়ীর রান্নাঘর দখল ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে। এঘটনায় অসহায় মজিবর শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুবিচার পাবার জন্য লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, বুধবার সকালে একই এলাকার মৃত কাসেম সরদারের ছেলে মনজুরুল সরদারের নেতৃত্বে আয়েন আলী সরদারের ছেলে রওশন আলী সরদার, রুহুল সরদার ও রওশন আলী সরদারের ছেলে সালাম সরদার,সেলিমবিস্তারিত পড়ুন

কেশবপুরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত

যশোরের কেশবপুরে বুড়িহাটী বিলের একটি কালভার্টের মুখে বাধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকার প্রতিবাদ করায় মাদ্রাসার শিক্ষক আলী আজগর এর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। আহত শিক্ষককে কেশবপুর স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। জানা গেছে, কেশবপুরের বুড়িহাটী বিলের একটি কালভার্টের মুখে বাধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধের প্রতিবাদ করায় ঘেরের লোকদের হামলায় বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষককের পা ভেঙ্গে দেয় ও ওই বিলের ফসলের ক্ষতির শিকারবিস্তারিত পড়ুন

১৩আগস্ট মনিরামপুরের ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলীর ১৪তম মৃত্যু বার্ষিকী

১৩ আগস্ট মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকী। সেকেন্দার আলী ২০০৭ সালের ১৩ অগাস্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজগঞ্জের চন্ডিপুর গ্রামে ১৯৫৪ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশকে ভালোবেসে পাক হানাদারের ছোবল থেকে মুক্ত করার জন্য ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধেবিস্তারিত পড়ুন