শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত দিয়ে শুরু হবে স্টার্কের ১০০ মাইল গতির খোঁজ

গতি ভালোবাসেন এমন যেকোনো পেসারকে জিজ্ঞেস করলেই জবাবটা পেতে পারেন, ওটাই তো মোক্ষধাম। ঘণ্টায় ১০০ মাইল বেগে বোলিং!

পেসারদের জন্য এ যেন স্বর্গীয় অনুভূতি। শরীরের সমস্ত শক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে বলের গতি ১০০ মাইল তোলা। আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম পেসারই এমন অনুভূতির সঙ্গে পরিচিত। শোয়েব আখতার, ব্রেট লি ও শন টেইট। মিচেল স্টার্ক এ তালিকায় নিজের নামটা তুলতে চান।

করোনাভাইরাস মহামারির জন্য মাঠে নামতে পারেননি স্টার্ক। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে বাঁহাতি এ পেসারকে। তবে অলস সময় কাটাননি। জিমে ঘাম ঝরিয়ে শান দিয়েছেন শরীরে। পেশির শক্তি বাড়িয়ে ঘষা-মাজা করেছেন নিজের বোলিং অ্যাকশন। এসবই ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করার পরিকল্পনা থেকে। অস্ট্রেলিয়ান এ পেসার অপেক্ষায় আছেন ভারতের। বিরাট কোহলির দলের বিপক্ষে নিজেদের গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। স্টার্ক বলের মাইল মিটারে ১০০ তোলার পরিকল্পনা করছেন ভারতের বিপক্ষে এ সিরিজ থেকে।

২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১০০.২ মাইল বেগে বল করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দ্রুততম ডেলিভারি। শোয়েবই প্রথম বোলার যিনি ঘণ্টায় ১০০ মাইল ছুঁয়েছেন দুবার। এর দুই বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০.১ মাইল বেগে বল করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেও ১০০.১ মাইল বেগে বল করেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক পেসার শন টেইট।

স্টার্ক যে খুব পিছিয়ে তা নয়। ২০১৫ সালে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬০.৪ কিমি (৯৯.৭ মাইল) গতিতে বল করেছিলেন তিনি। ৩০ বছর বয়সী এ পেসারের বিশ্বাস, করোনাকালে পাওয়া বিরতির সময় শরীরের ঘাম ঝড়ানো গতি বাড়ানোয় কাজে লাগবে। এ ছাড়াও চোটের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা তো আছেই। কিউইদের বিপক্ষে সেই ম্যাচের পরই পা ভেঙে নিয়েছিলেন তিনি। এবার পূর্ণ প্রস্তুতি নেওয়া স্টার্ক বলেন, ‘দুবার ঘণ্টায় ১৬০ কিলোমিটারের আশপাশে ছিলাম। দুবারই পায়ে চোট পেয়েছি। যখন সবকিছু ঠিক থাকবে, ছন্দে থাকব এবং কন্ডিশনও সহায়ক হবে তখন স্পিডগানের (গতি মাপার যন্ত্র) গতি বাড়াতে পারব। সম্ভবত এই বিরতিতে জিমে থাকা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ায় আমি আবারও সামর্থ্যের শেষ দেখার চেষ্টাটা করতে পারব।’

গতি বাড়াতে নিজের বোলিং অ্যাকশন নিয়েও কাজ করেছেন বাঁ হাতি এ পেসার। তাঁর বিশ্বাস এতে কাজ হবে, ‘অ্যাকশনটা একটু ঘষামাজা করায় গতি ধরে রেখেই লাইন-লেংথে ধারাবাহিক থাকতে পারব। আমি এখনো জোরে বল করতে চাই এবং তা নিয়ে কোনো আপস করব না। তবে এটা করতে গিয়ে ব্যয়বহুল হওয়া যাবে। অ্যাকশনটা ঠিক করা এতে কাজে লাগবে।’

ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের। সেখানে চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে কোহলির দল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর