শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে যা বলল বিসিবি

শ্রীলংকা সিরিজ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ছুটি কাটিয়ে বাংলাদেশে আর ফিরছেন না শ্রীলংকান এই কোচ। সেই খবর যে ভুয়া সেটি কিছুক্ষণ পরই জানা গিয়েছিল। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, কবে বাংলাদেশে ফিরতে পারেন হাথুরুসিংহে।

জালাল ইউনুস জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল দেশে ফিরছেন হাথুরুসিংহে। আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হবে একথা বলেন জালাল ইউনুস।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাতে। বেশিরভাগ কোচকেই ২২-২৩ তারিখের মধ্যে পাওয়া যাবে। এরই মধ্যে স্টেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন।’

আগামী ২৮ এপ্রিল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩মে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ৫,৭,১০ ও ১২ মে। প্রথম ৩টি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার পর শেষ দুইটি ম্যাচ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে। জালাল ইউনুস জানান, আগামী ২৬ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্যাম্পিং করার পরিকল্পনা আছে হাথুরুসিংহের।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে আনা হয়েছে পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক আহমেদকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি।

নতুন এই কোচকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মুশতাক আহমেদ দেশে থাকা অবস্থায় যদি ভালো লেগ স্পিনার থাকে, যারা অতটা আলেচনায় আসেনি, তাদের জন্য ট্যালেন্ট হান্টের ব্যবস্থা করতে পারি। সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা