বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীর্ষে উঠেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মোস্তাফিজ

আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিকে সেরার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পার্পল ক্যাপ। চলতি আসরের শুরুর দিকে দারুণ বোলিং করে সেই সেরার মুকুট পরেছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

তবে সেরা মুকুট টানা ধরে রাখতে পারেননি মোস্তাফিজ। মাঝের ম্যাচগুলোতে খরুচে বোলিং আর অন্যান্য বোলাদের তুলনায় কম উইকেট নেওয়ার কারণে পার্পল ক্যাপ হারিয়ে ফেলেছেন বাংলাদেশ পেসার। বর্তমানে বেগুনি রংয়ের এই ক্যাপটি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহের কাছে।

রোববার টানা দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সেরা তিনে উঠে গেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল।

দলের ঘুরে দাঁড়ানোর দিনে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজও। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে আগের ম্যাচে যেখানে ৩.৩ ওভার বল করে খরচ করেছিলেন ৫১ রান, সেখানে গতকাল ২.৫ ওভার বল করে মোস্তাফিজ দিয়েছেন মোটে ১৯ রান। শিকার করেছেন ২ উইকেট।

এতে যৌথভাবে ফের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ। তার সমান ১৪ উইকেট আছে বুমরাহ ও পাঞ্চাব কিংসের পেসার হার্শাল প্যাটেলের ঝুলিতেও।

তবে বুমরাহর কাছ থেকে ক্যাপটি ছিনিয়ে আনতে পারছেন না মোস্তাফিজ। যার কারণ খরুচে বোলিং। ৮ ম্যাচে মোস্তাফিজ খরচ করেছেন ২৯৬ রান। ইকোনমি প্রায় ১০ এর কাছাকাছি (৯.৭৫)। প্রতি উইকেটের বিপরীতে এই টাইগার পেসার রান দিয়েছেন ২১.১৪ গড়ে।

অপরদিকে ৯ ম্যাচে বুমরাহর খরচ ২৩৯ রান। ৬.৬৩ ইকোনমিতে বল করে উইকেটপ্রতি রান খরচা করেছেন ১৭.০৭ রান। অর্থাৎ ইকোনমি ও উইকেটপ্রতি খরচা, দুই দিক থেকেই এগিয়ে আছেন বুমরাহ। যে কারণে, পার্পল ক্যাপটি থাকছে বুমরাহর কাছেই।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী