শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে ইসরাইলগামী বিস্ফোরকের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন

ভারতের চেন্নাই থেকে বিস্ফোরক নিয়ে ইসরাইলের হাইফা বন্দরের দিকে যাওয়া একটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর ফেলতে দেয়নি স্পেন। মারিয়ান ড্যানিকা নামের জাহাজটি গত ৮ এপ্রিল চেন্নাই থেকে রওনা হয়। ২১ মে জাহাজটির স্পেনের দক্ষিণ-পূর্ব কার্টেজেনা বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জার্মানির ডয়চে ভেলে তাদের প্রতিবেদনে এই খবর দিয়েছে। এছাড়া ভারতের দ্য হিন্দু পত্রিকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাহাজটি নোঙর না করতে দেওয়ার তথ্য জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।

অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে স্পেন। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই স্প্যানিশ বন্দরগুলোতে ইসরাইলগামী কোনো অস্ত্রের জাহাজের নোঙর ফেলা নিষিদ্ধ করেছে দেশটি।

ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জাহাজটি শনাক্ত করেছি। এটিকে নোঙর ফেলার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমি আপনাদের বলতে পারি, স্প্যানিশ বন্দরে নোঙর ফেলতে চায় এমন ইসরাইলি অস্ত্র ও অস্ত্রের কার্গো বহনকারী যেকোনো জাহাজের ক্ষেত্রে আমরা একই নীতি অনুসরণ করব।’

এদিকে মেরিটাইম ট্র্যাকিং পোর্টাল এবং স্প্যানিশ মিডিয়ার বরাত দিয়ে দ্য হিন্দু বলেছে, ডেনমার্কের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ মারিয়ান ড্যানিকা গত ৮ এপ্রিল চেন্নাই থেকে ২৭ টন বিস্ফোরক নিয়ে ইসরাইলের হাইফা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শুধু বলেছেন, তারা জাহাজের রিপোর্ট দেখেছেন এবং আরও তথ্য নিয়ে কথা বলবেন।

একটি সূত্র বলেছে, তদন্ত থেকে জানা যাবে যে, জাহাজে থাকা আইটেমগুলি রপ্তানির জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল কি না। কারণ তাদের মতে, জাহাজটিতে এমন আইটেম রয়েছে যা রপ্তানির জন্য নিষিদ্ধ নয়।’

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক

ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুটি উপদলকে নতুন রাজনৈতিকবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি