বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচিত নারী আম্পায়ার জেসির বিষয়ে যা বললেন সুজন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসির। ওই ম্যাচে আম্পায়ার হিসেবে তার অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি দুই দলের কর্মকর্তারা। যদিও বিভিন্ন মাধ্যমে খবর চাউর হয়, জেসি নারী বলেই ক্রিকেটাররা তার তত্ত্বাবধানে খেলতে চাননি। এ নিয়ে গত কয়েকদিনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে দুই ক্লাবের কর্মকর্তাসহ আম্পয়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন, এমন আপত্তি ক্রিকেটারদের কাছ থেকে আসেনি। কর্মকর্তারা মাঠে জেসিকে দেখে বিরক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন মিঠু।

গত কয়েক দিন ধরেই জেসির আম্পায়ারিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবার তাতে ঘি ঢেলে দিলেন সাবেক অধিনায়ক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, জেসির অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের মতো বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড় খেলায়, আমি সবসময় মনে করি, আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে। মাঠের চাপটা কিন্তু অনেক বড়। যদিও আজকালকের ক্রিকেটে আবাহনী-মোহামেডানের ম্যাচে আগের সেই চাপ নেই। তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের শ্রদ্ধাটা থাকে।’

জেসিকে ভালো আম্পায়ার হিসেবেই দেখছেন সুজন, কিন্তু…, ‘যে আম্পায়ারিং করেছে, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সবমিলিয়ে ক্রিকেটে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের মতো এত বড় ম্যাচে করার পর্যায়ে আছে।’

সুজনের প্রশ্ন দেশে এত এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে জেসিকে কেন মোহামেডান-প্রাইম ব্যাংকের মতো বড় ম্যাচগুলোতে দিতে হবে?

তিনি বলেন, যদি আমার মত দেই, আমার মতে প্রিমিয়ার লিগের এত বড় একটা চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে আম্পায়ারিং কারা করছে। আমাদের দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে ওই ম্যাচে আম্পায়ারিংয়ে পাঠানোর প্রয়োজন হলো আমি জানি না।

সুজন জেসিকে অনভিজ্ঞ হিসেবে দেখলেও আম্পয়ার্স কমিটির চেয়ারম্যান তার অভিজ্ঞতার ঘাটতি দেখেন না, ম্যাচে কেন একটা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি! জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না। জেসি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণিতে দায়িত্ব পালন করে, সর্বশষে ইমার্জিং এশিয়া কাপ, তারপর ভারতে সিনিয়র প্লেয়ারদের যে টুর্নামেন্ট সেসবও করে। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ করেই কিন্তু আমরা তাকে দায়িত্ব দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন