সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলে কারাবন্দি থেকে উপন্যাস লিখে পুরস্কার জিতলেন ফিলিস্তিনি লেখক

২০ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দি আছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। এ বছর সেই কারাবন্দি লেখক জিতেছেন ‘আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই’-এর জন্য আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার। খবর টাইমস অব ইসরাইলের

আবুধাবিতে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বাসিমের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তার বইয়ের লেবাননভিত্তিক প্রকাশনী দার আল-আদাব-এর স্বত্বাধিকারী রানা ইদ্রিস।

‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি ২০২৩ সালে প্রকাশিত হয়।

আ মাস্ক উপন্যাসে বাসেম খান্দাকজি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে বসবাসকারী প্রত্নতাত্ত্বিক নূরের গল্প বলেছেন। এই গল্পের নায়ক নূর একদিন পুরোনো একটি কোটের পকেটে নীল রঙা পরিচয়পত্র পেয়ে যান এবং নিজের পরিচয়ের আড়ালে আরও একটি পরিচয় তিনি ধারণ করেন। মূলত তিনি একটি ‘মুখোশ’ ধারণ করেন তার দ্বিতীয় চরিত্রে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন খান্দাকজি। তিনি ২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে ইসরাইলের কারাগারে বন্দি হন। তবে কারাগারে তিনি অলস বসে থাকেননি। তিনি আল-কুদস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ‘ইসরাইল স্টাডিজের’ ওপর একটি থিসিসও করেছেন। এ ছাড়া কয়েকটি কবিতা সংকলন ও উপন্যাস প্রকাশ করেছেন।

প্রতিযোগিতায় জমা দেওয়া ১৩৩টি কাজের মধ্য থেকে বাসিমের বইটিকে জয়ী হিসেবে বাছাই করা হয়।

বিচারকদলে দায়িত্ব পালন করা নাবিল সুলেইমান বলেন, উপন্যাসটি ‘পরিবারের ভেঙে পড়া, উদ্বাস্তু হওয়া, গণহত্যা ও বর্ণবাদের জটিল, তিক্ত বাস্তবতাকে তুলে ধরেছে।’

কারাবন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাসিম ‘রিচুয়ালস অভ দ্য ফার্স্ট টাইম’ ও ‘দ্য ব্রেথ অভ আ নকচারনাল পোয়েম’সহ বেশ কয়েকটি বই লিখেছেন। ২১ বছর বয়সে জেলে বন্দি হওয়ার আগে বাসিম বেশ কিছু ছোটগল্প লিখেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী