বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হারের মধ্য দিয়ে সিরিজ শেষ হলো বাংলাদেশের

সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও বড় হার হারলো বাংলাদেশের। বুধবার (৩ এপ্রিল) ১৯২ রানে স্বাগতিকদের হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৩১ রান করেছিল। ওখানেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়ে তারা ম্যাচ থেকেই ছিটকে যায়। ফলো অনে স্বাগতিকদের না পাঠিয়ে আবারও ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে বেশ ভালো জবাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু ৫১১ রানের বিশাল টার্গেট ছোঁয়া ছিল অসম্ভব। ৩১৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সাত উইকেটে ২৬৮ রানে বুধবারের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রানে অপরাজিত ছিলেন। মিরাজ ৬২ বলে হাফ সেঞ্চুরি করেন। তারপরই ভেঙে যায় ৩৮ রানের জুটি। তাইজুলকে কামিন্দু মেন্ডিস নিশান মাদুশকার ক্যাচ বানান। হাসান মাহুমদ ২৫ বলে ৬ রান করে থামেন লাহিরু কুমারার বলে।

লঙ্কান পেসার তার চতুর্থ শিকার বানান খালেদ আহমেদকে। তাতেই প্রায় দুইশ রানের হার দেখতে হয় স্বাগতিকদের। মিরাজ ৮১ রানে অপরাজিত ছিলেন। তার ১১০ বলের ইনিংসে ছিল ১৪ চার।

শেষ ইনিংসে লাহিরু সর্বোচ্চ চার উইকেট নেন। কামিন্দু পান তিনটি উইকেট। প্রথম ইনিংসে ৯২ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর