মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নির্বাক পানি উন্নয়ন বোর্ড!

ত্রুটিপুর্ণ স্লুইসগেট: শার্শার দক্ষিনাঞ্চল প্লাবিত

ত্রুটিপুর্ন স্লুইস গেটের কারণে ভারতের ইছামতি নদীর জোয়ারের পানিতে শার্শার দক্ষিনাঞ্চলের ৫টি ইউনিয়ন প্লাবিত। হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে। পুটখালী, গোগা, উলাশী বাগআঁচড়া ও কায়বাসহ ৫টি ইউনিয়নের প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে রয়েছে। ইছামতির সাথে সংযুক্ত রুদ্রপুর ও খলসী খালে ত্রুটিপুর্ন স্লুইসগেট নির্মানের ফলে ভারতের সাথে সীমান্ত নির্ধারণকারী ইছামতি নদীর পানিতে এলাকা প্লাবিত হচ্ছে বলে চাষীদের অভিযোগ। রুদ্রপুর খালে দু’টি ও খলশী খালে একটি স্লুইসগেটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ, থানায় ডায়েরি

সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধানের দাবিতে থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার। গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে বের হয়ে তারা আর ফেরেনি। নিখোঁজ হওয়া ছাত্ররা হলেন সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন এর ছেলে মোঃ রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আইয়ুব হোসেনের পুত্র ইমামুল হোসেন। এঘটনায় ছেলে শাওনের সন্ধান নাবিস্তারিত পড়ুন

জন্মাষ্টমী উপলক্ষে

সাতক্ষীরায় করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটিকে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর

যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটিকে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের হাত থেকে পিপিই, মাস্ক, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লোভস গ্রহন করেন সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটির আহবায়ক স্বপন কুমার শীল এবং সদস্য সচিব নিত্যানন্দ আমিন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার মেডিসিন বিশেষজ্ঞ সমাজ সেবক মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ ও ডক্টরস এন্ডবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী গির্জার সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)। নাভারন হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ টিটু বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন মুশফিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সাতক্ষীরায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম শুভ আবির্ভাব তিথি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আটটায় সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এ উপলক্ষ্যে কাটিয়া সার্বজনীন পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজা অর্চনা শেষে নাম সংকীর্তন, ভজন কীতর্ন, মঙ্গল আরতী, ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কীর্ত্তণ পরিবেশন করেন শংকরবিস্তারিত পড়ুন

সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি গঠনের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখান করেছেন জেলার ত্যাগী নির্যাতিত ও বঞ্চিত নেতা-কর্মীরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই কমিটি প্রত্যাখান করেছেন। একই সাথে আহবায়ক কমিটি তৈরি করে সম্মেলনের মাধ্যমে পূণরায় জেলা কমিটি গঠনের আহবান জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে। জেলার ত্যাগী নির্যাতিত ও বঞ্চিতদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা। তিনি আরোবিস্তারিত পড়ুন

মণিরামপুরে আরো পাঁচজনের করোনা শনাক্ত

মণিরামপুরে মঙ্গলবার নতুন আরো পাঁচজনের করোনায় আক্রান্তের খবর এসেছে। এই নিয়ে মণিরামপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৬-তে। মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপকুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন। মণিরামপুরে নতুন করোনা শনাক্ত পাঁচজন হলেন, উপজেলার বাটবিলা গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী প্রদীপ চক্রবর্তী (৫৬), শ্রীপুর গ্রামের মোহাম্মদ আসাদুল্লাহ (৪০), মশ্মিমনগরের হাজরাকাটি গ্রামের রফিকুল ইসলাম (৪৫), মণিরামপুরে অবস্থানরত এনজিও কর্মী অভয়নগরের বনগ্রামের আজম (৪৫) এবং কেশবপুরের আলতাপোল গ্রামের ব্যবসায়ী শিমুল পালবিস্তারিত পড়ুন

কেশবপুরে নতুন করে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

যশোরের কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মঙ্গলবার নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের খবরটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত রবিবার (৯ আগস্ট) ১৬ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে নতুন করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়েবিস্তারিত পড়ুন

বেনাপোলে পাটাবাঁধ অপসারণ ও নেটজাল আগুনে পুড়িয়ে ধ্বংস

যশোরের বেনাপোল থানাধীন পুটখালী ইউনিয়নের কানাই খালী খালে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় পাটাবাঁধ অপসারণ ও নেটজাল পুড়িয়ে ধ্বংস এবং এক জনকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান ও নির্বাহি ম্যাজিস্টেট খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতে মোবাইল কোর্টে পরিচালিত হয়। এ অভিযানে পুটখালী ইউনিয়নের বরোপোতা বাজার থেকে খলসি বাজার পযর্ন্ত কানাই খালী খালে মোবাইল কোর্ট এর মাধ্যমে আড়াআড়ি ৪টিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কলারোয়া সীমান্তে বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কেউ আটক হয়নি। কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার দিবাগত (মঙ্গলবার, ১১ আগস্ট) রাত ১টার দিকে কাঁকডাঙ্গা বিওপি’র হাবিলদার নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা সীমান্তে টহলকালে ভাদিয়ালী এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করলে মালামালের বস্তা-প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বস্তা-প্যাকেট থেকে জুতা, কসমেটিকস ও মেহেদীসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকাবিস্তারিত পড়ুন