মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হকের সহধর্মিণী ইলা হকের মৃত্যুতে এমপি লুৎফুল্লাহার শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হকের মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা এবং গভীর শোক ও শোক সন্ত্বপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ মহোদয়। উল্লেখ্য বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলা হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্তবিস্তারিত পড়ুন

তালায় ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে এক বৃদ্ধ’র আত্নহত্যা

সাতক্ষীরার তালায় গোলজান বিবি (৮৫) নামের এক বৃদ্ধা ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোলজান বিবি বালিয়াদহ গ্রামে মৃত রহিম বকস্ গাজীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানায়,গোলজান বিবি পারিবারিক ভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। বুধবার সকালে তার নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেইবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্কুল খুললে যেভাবে পিইসি পরীক্ষা হবে

সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর-নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা এমসিকিউ ৫০ নম্বরের ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। ডিসেম্বরে খুললে অটোপাশের পরিকল্পনা করা হয়েছে।

১২ আগস্ট: যবিপ্রবির ল্যাবে ১০০ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১২ আগস্ট বুধবার ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের, মাগুরার ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের, নড়াইলের ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা পজিটিভ এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

জ্বর-শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের (কোভিড-১৯) বিভিন্ন উপসর্গ নিয়ে সাতক্ষীরায় যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন সাতক্ষীরার দেবহাটার জাহাপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী বদরুজ্জামান (৪১)। তিনি দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ফাতেমা খাতুন বলেন, জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৫ জুলাই এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন বদরুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববারবিস্তারিত পড়ুন

নড়াইলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

করোনা ভাইরাসের কারণে নড়াইলে হিন্দু ধর্মদেব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান সীমিত আকারে পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির চত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়োজনে আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়। নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট নড়াইলের প্রকল্প সহকারী পরিচালক দেবাশীষ বাইনের পরিচালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

কলারোয়ায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম শুভ আবির্ভাব তিথি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এ উপলক্ষ্যে পৌরসদরের তুলশীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজা অর্চনা শেষে নাম সংকীর্তন, ভজন কীতর্ন, মঙ্গল আরতী, ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার এক মাদরাসা ছাত্র সাতক্ষীরা থেকে নিখোঁজ

কলারোয়ার ইমামুল হোসেন (১৩) নামের এক মাদরাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আইয়ুব হোসেনের পুত্র। নিখোঁজ ইমামুল সাতক্ষীরা সদর উপজেলার বাকাঁল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদরাসায় হেফজো বিভাগে পড়াশুনা করতো। এ ব্যাপারে ওই ছাত্রের চাচা গয়ড়া গ্রামের আব্দার আলীর পুত্র আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন, যার নং- ৪৭৩, তারিখ- ১১/৮/২০২০। নিখোঁজ ছাত্রের পিতা মালয়েশিয়া থাকায় তার চাচা মিন্টুবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে চন্দনপুর

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম‍্যাচে স্বাগতিকদের হারিয়ে চন্দনপুর জয় লাভ করেছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে চন্দনপুর ফুটবল দল বনাম কে‌ঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ৩মিনিটে কেঁড়াগাছির ৯নম্বর জার্সি পরিহিত খেলোয়ার শরিফ একটি গোল করে দলকে এগিয়ে নেন। ১৩ মিনিটে চন্দনপুরের ৯নং জার্সি পরিহিত খেলোয়ার সাজু একটি গোল করে খেলায় সমতা আনেন। বিরতির পর ১৭ মিনিটে চন্দনপুরের ৮ নম্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় একই মাদ্রাসার দুই ছাত্রসহ তিনজন নিখোঁজ!

সাতক্ষীরা জেলায় দু’দিনে তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। এরমধ্যে একই মাদ্রাসার দুজন ছাত্র রয়েছে। সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে দুই ছাত্র বের হয়ে তারা আর ফেরেনি। নিখোঁজ হওয়া ছাত্ররা হলো সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাতুল ইসলাম (শাওন) ওবিস্তারিত পড়ুন