বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

জ্বর-শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের (কোভিড-১৯) বিভিন্ন উপসর্গ নিয়ে সাতক্ষীরায় যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

মৃত ব্যক্তি হলেন সাতক্ষীরার দেবহাটার জাহাপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী বদরুজ্জামান (৪১)। তিনি দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ফাতেমা খাতুন বলেন, জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৫ জুলাই এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন বদরুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে এক সপ্তাহ আগে। কিন্তু এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে বদরুজ্জামানের লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২জনের প্রতিবেদন করোনা ‘পজিটিভ’ এসেছে।
সুত্র:প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ