শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে বসবে ২০ পশুর হাট, কোন হাটের ইজারা কত?

এবছর পবিত্র ঈদুল আজহায় রাজধানীর ২০ স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ১১টি অস্থায়ী পশুর হাট, আর উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বসতে যাচ্ছে ৯টি অস্থায়ী পশুর হাট। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সারুলিয়া এই ২টি স্থায়ী হাটেও কেনা-বেচা হবে কোরবানির পশু।

ইতোমধ্যে অস্থায়ী পশুর হাটগুলোর ইজারামূল্য নির্ধারণ করা হয়েছে। ডিএনসিসির উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকায় খালি জায়গার ইজারামূল্য সবচেয়ে বেশি ধরা হয়েছে এবং সবচেয়ে কম ধরা হয়েছে ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়া রাহমান নগর আবাসিক প্রকল্পের জায়গার ইজারামূল্য।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ১১টি অস্থায়ী হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া সারা বছর জুড়েই সারুলিয়ায় হাট বসে দক্ষিণ সিটি এলাকায়। এটি তাদের স্থায়ী হাট।

১১টি অস্থায়ী হাটের মধ্যে আছে- উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গার হাটের মূল্য ধরা হয়েছে এক কোটি ৩০ লাখ ২৩ হাজার ৮৬৭ টাকা এবং সিডিউল মূল্য ধরা হয়েছে ২৬ হাজার ৮০০ টাকা। পাশাপাশি হাটের পরিচ্ছন্নতা ফি ধরা হয়েছে ৬ লাখ ৫১ হাজার ১৯৪ টাকা।

ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকার হাটের মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৬১১ টাকা। হাটটির সিডিউল মূল্য ৬৭ হাজার এবং পরিচ্ছন্নতা ফি ১৬ লাখ ৫৫ হাজার ৫৮১ টাকা।

পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গায় হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ২ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৫৬ টাকা, হাটের সিডিউল মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার ৪০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১১ লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা।

মেরাদিয়া বাজার সংলগ্ন আশ পাশের খালি জায়গায় হাটের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৪৩৪ টাকা এবং সিডিউল মূল্য ৪৮ হাজার টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১১ লাখ ৮০ হাজার ২২২ টাকা।

লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় হাটের মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ২৯ হাজার টাকা, সিডিউল মূল্য ৭৪ হাজার ২০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১৮ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা।

দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গায় হাটের দাম ৪ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকা, সিডিউল মূল্য ৮৪ হাজার ২০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ২০ লাখ ৮৮ হাজার ২২৮ টাকা।

ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকার হাটের সরকারি দাম ধরা হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৩০০ টাকা, সিডিউল মূল্য ৭৯ হাজার টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১৯ লাখ ৫৮ হাজার ৬১৫ টাকা।

আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গায় হাটের মূল্য ২ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার টাকা, সিডিউল মূল্য ৫১ হাজার ৮০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ১২ লাখ ৭৯ হাজার ৯৫০ টাকা।

আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় হাটের দাম ৪৫ লাখ ৫০ হাজার, সিডিউল মূল্য ৯ হাজার ৬০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ২ লাখ ২৫ হাজার ৪৮৫ টাকা।

রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় হাটের দাম ৫০ লাখ ২৯ হাজার ৭০০ টাকা, সিডিউল মূল্য ১০ হাজার ৮০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ২ লাখ ৫১ হাজার ৪৮৫ টাকা।

শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গায় হাটের দাম ৬৭ লাখ ৩১ হাজার টাকা, সিডিউল মূল্য ১৩ হাজার ৮০০ টাকা এবং পরিচ্ছন্নতা ফি ৩ লাখ ৩৬ হাজার ৫৫০ টাকা।

হাটগুলো বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সম্পত্তি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রাথমিকভাবে আমারা এই ১১টি হাটের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে হাটের সরকারি মূল্য নির্ধারণ করেছি। তবে কর্তৃপক্ষ তালিকা থেকে যে কোনো হাট বাতিল বা নতুন করে হাট সংযোজন করতে পারে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গাবতলী স্থায়ী হাট ছাড়াও এবার আরও ৯টি অস্থায়ী হাট বসাবে সংস্থাটি। সে লক্ষ্যে তারা হাটগুলোর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অস্থায়ী হাটগুলো মধ্যে রয়েছে- ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা (ভাটারা সুতিভোলা), কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন এবং আশপাশের জায়গা, মিরপুর সেকশন ৬ ওয়ার্ড নম্বর ৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, মোহাম্মাদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউউট সংলগ্ন খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়া রাহমান নগর আবাসিক প্রকল্পের জায়গা এবং খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পাড়ার খালি জায়গা।

উত্তর সিটির আওতাধীন এলাকায় অস্থায়ী প্রতিটি হাটের সরকারি মূল্যের বা ইজারা মূল্যের ১০ শতাংশ টাকা পরিচ্ছন্নতা ফি বাবদ পরিশোধ করতে হবে। ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গার (ভাটারা সুতিভোলা) হাটের সরকারি মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৭০ লাখ পাশাপাশি অফেরতযোগ্য সিডিউল মূল্য ধরা হয়েছে ৭৪ হাজার ৬০০ টাকা।

কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গার হাটের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫০০ টাকা আর সিডিউল মূল্য ২৮ হাজার ১০০ টাকা।

উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গার হাটের মূল্য ধরা হয়েছে ৬ কোটি টাকা এবং সিডিউল মূল্য ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন এবং আশেপাশের জায়গার হাটের দাম ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২ হাজার ৭২৭ টাকা আর সিডিউল মূল্য ৩৫ হাজার ৫০০ টাকা।

মিরপুর সেকশন ৬ ওয়ার্ড নম্বর ৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গার হাটের দাম এক কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৪৬০ টাকা এবং সিডিউল মূল্য ২৮ হাজার ২০০ টাকা।

মোহাম্মাদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গার হাটের সরকারি মূল্য ২ কোটি ২০ লাখ টাকা এবং সিডিউল মূল্য ৪৪ হাজার ৬০০ টাকা।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউউট সংলগ্ন খালি জায়গার হাটের দাম ৬০ লাখ ৭০ হাজার টাকা এবং সিডিউল মূল্য ১২ হাজার ৮০০ টাকা।

৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়া রাহমান নগর আবাসিক প্রকল্পের জায়গার হাটের দাম ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং সিডিউল মূল্য ৩ হাজার ৯০০ টাকা।

খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পাড়ার খালি জায়গার হাটের দাম ৩০ লাখ ২১ হাজার টাকা এবং সিডিউল মূল্য ৬ হাজার ৭০০ টাকা।

সীমানা কেন্দ্রিক সমস্যায় আফতাবনগর হাট নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পৃথকভাবে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাড্ডা ইস্টার্ন হাউজিং অর্থাৎ আফতাব নগরের কয়েকটি ব্লকে কোরবানির পশুর হাট বসানোর জন্য দুটি সংস্থায়ই টেন্ডার দিয়েছে। ফলে আফতাব নগর এক হাট নিয়ে দুই সিটি কর্পোরেশনের মধ্যে টানাটানি শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী