মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নড়াইলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

নড়াইলের কালিয়ার পেড়লী ইউনিয়ন পরিষদ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এবার দুই নম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদা খানমের বিরুদ্ধে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় পেড়লী ইউপির ৯ জন সদস্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগের বিবরণে জানা যায়, প্রথমে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির দায়ে পেড়লী ইউপির নির্বাচিত চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা দুদকের মামলায় গ্রেফতার ও পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর ইউপিবিস্তারিত পড়ুন

বেনাপোলে পাটাবাঁধ অপসারণ ও নেটজাল আগুনে পুড়িয়ে ধ্বংস

যশোরের বেনাপোল থানাধীন পুটখালী ইউনিয়নের কানাই খালী খালে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় পাটাবাঁধ অপসারণ ও নেটজাল পুড়িয়ে ধ্বংস এবং এক জনকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত। মঙ্গলবার (১১ আগষ্ট) বিকালে শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান ও নির্বাহি ম্যাজিস্টেট খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতে মোবাইল কোর্টে পরিচালিত হয়। এ অভিযানে পুটখালী ইউনিয়নের বরোপোতা বাজার থেকে খলসি বাজার পযর্ন্ত কানাই খালী খালে মোবাইল কোর্ট এর মাধ্যমে আড়াআড়ি ৪টিবিস্তারিত পড়ুন

এএসআইকে থাপ্পড়, সেই ওসি প্রত্যাহার

লিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহার সহযোগী সিফাতের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে লাঠিপেটা ও এক এএসআইকে থাপ্পড় মারার ঘটনায় বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম। জানা যায়, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা রোববার ঘটনাস্থল বামনা পরিদর্শন করেবিস্তারিত পড়ুন

দ্রুত লম্বা হতে সাহায্য করে যে খাবার

প্রত্যেক মানুষের লম্বা হওয়ার ব্যপারটা সম্পূর্ণ আলাদা। একজন মানুষ লম্বা হবে না-কি বেটে তা নির্ভর করে তার জিনের ওপর। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে, আমাদের উচ্চতা বাড়ে। তবে এর সাথে অবশ্যই লম্বা হওয়ার ব্যাপারটা নির্ভর করে খাবার খাওয়ার ওপর। পর্যাপ্ত পুষ্টির অভাবে অনেক ক্ষেত্রেই দেহের সঠিক বৃদ্ধি ঘটে না।এমন কিছু খাবার আছে, যারা দেহের বৃদ্ধির এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাই আজ জেনে নিই এমন কিছু খাবারের নাম, যে খাবারবিস্তারিত পড়ুন

তালায় চার্চের সম্পত্তি দখল ও মারপিটের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটিতে খৃস্টান ধর্মালম্বীদের নির্মাণাধীন উপাসনালয় চার্চের সম্পত্তি অবৈধভাবে দখল ও সেখানে অবস্থানরত খৃস্টান সম্প্রদায়ের লোকজদের মারপিট ও খুন জখমের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান স্বপন সরকার উপরোক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে হাজরাকাটিতে দরিদ্র, অসহায় ও এতিম শিশুদের লেখাপড়া করার জন্য সেখানেবিস্তারিত পড়ুন

বেতারে প্রাথমিকের ক্লাস শুরু আজ

বাংলাদেশ বেতার ও ১৬টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে বুধবার (১২ আগস্ট) থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ শিক্ষা পাঠ সম্প্রচার শুরু হবে। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ টেলিভিশনের পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা পাঠ কার্যক্রম সারা দেশে একযোগে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচারের এই কার্যক্রমবিস্তারিত পড়ুন

মরিচের গুঁড়া দিয়ে সাংবাদিকের চোখ নষ্ট করে দেন প্রদীপ

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। দিন যতই যাচ্ছে তার ভয়ংকর তথ্য ততই বেরিয়ে আসছে। প্রদীপের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতেন না এতোদিন। বললেই তার ভাগ্যে জুটতো ‘বন্দুকযুদ্ধ’, নয়তো মামলা কিংবা নির্যাতন। প্রদীপের হাত থেকে গণমাধ্যমকর্মীরাও রেহাই পাননি। তার বিরুদ্ধে সংবাদ করায় পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত হয়েছেন ফরিদুল মোস্তফা খান নামে এক সাংবাদিক। কোনো অপরাধ না করেও এখনো কারাবন্দি মাসের পর মাস। ফরিদুল মোস্তফা খান দৈনিক কক্সবাজার বাণী এবংবিস্তারিত পড়ুন

করোনা বুলেটিন আজ থেকে বন্ধ

দেশে করোনাভাইরাস নিয়ে প্রতিদিনের অনলাইন হেলথ বুলেটিন প্রচার আজ বুধবার থেকে বন্ধ। করোনা সংক্রান্ত সর্বশেষ আপডেট এখন থেকে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো হবে। গতকাল মঙ্গলবার শেষবারের মতো বুলেটিন প্রচারে এসে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, আজকের পর থেকে লাইভ এ অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তবে ব্রিফিং বন্ধ হলেও তথ্যপ্রবাহে কোনো অসুবিধা হবে না। যথারীতি প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেয়া হবে। আপনারা সববিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য ঘের দখলের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলারোয়ায় মৎস্য ঘের দখলের উদ্দেশ্যে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এবং গরিব কৃষকদের ভুল বুঝিয়ে সংঘর্ষ সৃষ্টির পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ঘের মালিক মৃত জোহর আলী মোড়লের ছেলে মো: নজরুল ইসলাম স্থানীয় জমির মালিকদের সাথে নিয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে বলেন, গত ২০০০ সালের বন্যার পর আমাদের বসন্তপুর ওবিস্তারিত পড়ুন

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কদমতলা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সহ-সভাপতি জিললুর রহমান, হেলাল উদ্দীন, আশিষ কুমার দাস, জাহাঙ্গীর সরদার, ইকরামুল কবির, সরোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাংবাদিকের নামে মিথ্যা মামলাবিস্তারিত পড়ুন