শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এএসআইকে থাপ্পড়, সেই ওসি প্রত্যাহার

লিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহার সহযোগী সিফাতের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে লাঠিপেটা ও এক এএসআইকে থাপ্পড় মারার ঘটনায় বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম।

জানা যায়, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা রোববার ঘটনাস্থল বামনা পরিদর্শন করে সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরই ওসিকে প্রত্যাহার করা হয়।

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেপ্তার ও কারাবন্দি হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র শাহেদুল ইসলাম সিফাত।

পূর্ব ঘোষণা অনুযায়ী সিফাতের মুক্তির দাবিতে শনিবার দুপুর ১২টায় সিফাতের জন্মস্থান বরগুনার বামনায় মানববন্ধন কর্মসূচি শুরু করেন তার সহপাঠীরা। মানববন্ধনে হঠাৎ ওই ওসির নেতৃত্বে পুলিশ এসে ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয়। এরপর লাঠিচার্জ শুরু করলে মানববন্ধন পণ্ড হয়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

মানববন্ধনকারীদের অভিযোগ ছিল, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। হঠাৎ সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হন বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার। পুলিশ প্রথমেই মানববন্ধনের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। এরপরও সিফাতের বন্ধুরা মানববন্ধন চালিয়ে গেলে ওসি দৌড়ে এসে নিজেই লাঠিপেটা শুরু করেন। একই সঙ্গে তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের দুষ্কৃতকারী বলে উল্লেখ করেন।

এসময় এএসআই নজরুল ইসলাম পেটাতে না চাইলে তাকে থাপ্পড় মারেন ওসি। নজরুল ইসলামকে সোমবার প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনসে নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন