মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খাতুন, মোঃ সফিকুল ইসলাম, গোবিন্দ ঘোষ, অধ্যাপক নন্দী দীপংকর, গুলশানআরা খাতুন, অজিত সরকার, ইউপিবিস্তারিত পড়ুন

সপ্তাহে দুই দিন করোনা বুলেটিন প্রচারের আহ্বান কাদেরের

স্বাস্থ্য বিভাগের নিয়মিত করোনা বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুই দিন প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন। কাদের বলেন, করোনা সংক্রমণ, মৃত্যুসহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগের আপডেট বন্ধ হলে এ ভাইরাসের সংক্রমণ রোধে জনমানুষেরবিস্তারিত পড়ুন

১০ দফা দাবিতে সাতক্ষীরায় শ্রমিক আন্দোলনের আলোচনা সভা

১০ দফা দাবিতে শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট ২০২০) রাত ৮টায় শহরের পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক আন্দোলন সাতক্ষীরার যুগ্ম আহবায়ক আসাদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স গিল্ডের সভাপতি জামাল আহমেদ বাদল। তিনি বলেন, ১. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ ও নিয়োগপত্র প্রদান করতে হবে। ২. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। ৩. বিদ্যমানবিস্তারিত পড়ুন

করোনায় দেবহাটার এক ব্যক্তি ও উপসর্গে কলারোয়ার এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় আবারো করোনা আক্রান্ত এক ব্যক্তি ও উপসর্গে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তি দেবহাটা উপজেলার ভাবশালার জাহাপুর গ্রামের আবুল কাশেমের পুত্র বদরুজ্জামান (৪১), তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও করোনা উপসর্গে মৃত্যু হয়েছে কলারোয়ার মৃত বদিরউদ্দিন মোল্ল্যার পুত্র রহমত আলী (৫০)। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুজ্জামান ও সোমবার বিকেলে রহমত আলী মারা যান। সংশ্লিষ্ট নির্ভযোগ্য সূত্রে জানাবিস্তারিত পড়ুন

করোনাভাইরাস

বাংলাদেশে আটকে পড়া ২৬৮০ ভারতীয়কে ফেরাতে মমতাকে অনুরোধ কেন্দ্রীয় সরকারের

করোনাভাইরাসের সংক্রমণ বন্ধে মার্চ মাসের শেষের দিকে ভারত জুড়ে তড়িঘড়ি লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। আগাম কোনও খবর ছাড়া ওই লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসে আটকে পড়েন বহু ভারতীয়, তারপর থেকে আর দেশে ফেরা হয়নি তাদের। পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকে পড়া ২ হাজার ৬৮০ ভারতীয়কে সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হোক, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে ফের একবার এই অনুরোধ করলো কেন্দ্রীয় সরকার।বিস্তারিত পড়ুন

২ ট্রিলিয়ন ডলার মাইলফলকের দ্বারপ্রান্তে অ্যাপল

বছরের শুরুতে আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ওয়েডবুশ বলেছিল আগামী বছরের শেষ নাগাদ ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছোঁবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে এখন কোম্পানির গতি ভিন্ন কথা বলছে। গত সপ্তাহে পুঁজিবাজারে ৫ শতাংশ দর বেড়েছে মার্কিন কোম্পানিটির। এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে ২ ট্রিলিয়ন হতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে না–ও হতে পারে তাদের। (১ ট্রিলিয়ন=১ লাখ কোটি) ৯ বছর আগে অ্যাপলের প্রধান নির্বাহী হন টিম কুক। প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব পানবিস্তারিত পড়ুন

রাতটা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার

তীরে এসে তরি ডুবল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত ঠিকঠাক রক্ষণ করে গেলেও শেষ দুই মিনিটে ঘটল বিপত্তি। দুই আর্জেন্টাইনের ঝলকে ৮৮ মিনিটে গোল খেয়ে ইউরোপা লিগ থেকে বিদায় নিল এ মৌসুমে ইউরোপা লিগে চমক জাগানো উলভস। বর্ষীয়ান মিডফিল্ডার এভার বানেগার ক্রস থেকে লুকাস ওকাম্পোসের গোল উলভসকে ছিটকে সেভিয়াকে নিয়ে গেল সেমিফাইনালে। সেমিতে আরেক ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাবটি। এর আগে সেভিয়ার হয়ে দুবার ইউরোপা লিগ জিতলেওবিস্তারিত পড়ুন

আইপিএলে সুযোগ না পেয়ে তরুণ ক্রিকেটারের আত্মহত্যা!

শারীরিক গঠন আর বোলিং অ্যাকশনে ডেল স্টেইনের সঙ্গে অনেক মিল থাকায় স্থানীয় ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন ‘জুনিয়র ডেল স্টেইন’ নামে। প্রোটিয়া তারকার মতো বড় ফাস্ট বোলার হবেন, নিশ্চয়ই এ স্বপ্নই চোখে এঁকেছিলেন করণ তিওয়ারি। তাঁর সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। দুদিন আগে আত্মহত্যা করেছেন মুম্বাইয়ের এ ক্লাব ক্রিকেটার। ২৭ বছর বয়সী করণের আত্মহত্যার কারণ খুঁজছে পুলিশ। তবে পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে, আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের কোনো দলেবিস্তারিত পড়ুন

প্রদীপের বিরুদ্ধে কেউ কথা বললেই তার ভাগ্যে জুটতো ‘ক্রসফায়ার’

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে মেজর (অবসরপ্রাপ্ত) রাশেদ খান নিহত হওয়ার পর উঠে আসছে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের নানা অপকর্মের তথ্য। জানা গেছে, প্রদীপের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতেন না এতোদিন। বললেই তার ভাগ্যে জুটতো ‘ক্রসফায়ার’, নয়তো মামলা কিংবা নির্যাতন।অপরদিকে, ইন্সপেক্টর লিয়াকত আলী ওই তদন্ত কেন্দ্রে যোগদানের সাত মাসের মধ্যেই এলাকায় মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ী ও মানবপাচারের অভিযোগ তুলে অনেকের কাছবিস্তারিত পড়ুন

একাদশ শ্রেণিতে ভর্তি হলেন ভারতের ঝাড়খণ্ডের ৫৩ বছর বয়সী শিক্ষামন্ত্রী

‘শেখার কোনো বয়স হয় না’ এ কথা প্রমাণের জন্য একজন ৫৩ বছর বয়সী শিক্ষামন্ত্রীর স্কুলে ভর্তি হওয়ার চেয়ে বড় উদাহারণ হয় না। সত্যিই, ম্যাট্রিকুলেশন পাস করা ভারতের ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন। সোমবার বোকারোর নাবাডিতে দেবী মাহাতো স্মারক ইন্টার কলেজে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্যের কোথায় নতুন স্কুল-কলেজ নির্মাণ হবে, পাঠ্যবই কেমন হবে-এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদনের জন্য স্বাক্ষর করেন শিক্ষামন্ত্রী জগরনাথ। কিন্তু তিনি দশম শ্রেণি পাসবিস্তারিত পড়ুন