রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় দেবহাটার এক ব্যক্তি ও উপসর্গে কলারোয়ার এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় আবারো করোনা আক্রান্ত এক ব্যক্তি ও উপসর্গে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তি দেবহাটা উপজেলার ভাবশালার জাহাপুর গ্রামের আবুল কাশেমের পুত্র বদরুজ্জামান (৪১), তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও করোনা উপসর্গে মৃত্যু হয়েছে কলারোয়ার মৃত বদিরউদ্দিন মোল্ল্যার পুত্র রহমত আলী (৫০)।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুজ্জামান ও সোমবার বিকেলে রহমত আলী মারা যান।

সংশ্লিষ্ট নির্ভযোগ্য সূত্রে জানা গেছে, দেবহাটার বদরুজ্জামান দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১১ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ নিয়ে সাতক্ষীরায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

এদিকে, কলারোয়ার রহমত আলী গত ৬ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১০ আগস্ট সোমবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান।

ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়