শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২ ট্রিলিয়ন ডলার মাইলফলকের দ্বারপ্রান্তে অ্যাপল

বছরের শুরুতে আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ওয়েডবুশ বলেছিল আগামী বছরের শেষ নাগাদ ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছোঁবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে এখন কোম্পানির গতি ভিন্ন কথা বলছে। গত সপ্তাহে পুঁজিবাজারে ৫ শতাংশ দর বেড়েছে মার্কিন কোম্পানিটির। এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে ২ ট্রিলিয়ন হতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে না–ও হতে পারে তাদের। (১ ট্রিলিয়ন=১ লাখ কোটি)

৯ বছর আগে অ্যাপলের প্রধান নির্বাহী হন টিম কুক। প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব পান তিনি। ৪৪ বছর আগে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন জবস। তিনি যখন মারা যান, তখন অ্যাপলের বাজারমূল্য ছিল ৩৫০ বিলিয়ন (৩৫ হাজার কোটি) ডলার। ২০১৮ সালের জুলাইতে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে অ্যাপল। দুই বছরের মাথায় ২০২০ সালের জুনে দেড় ট্রিলিয়ন ডলারের হয়ে যায় অ্যাপল। এবার ২ ট্রিলিয়নের মাইলফলক খুব কাছেই মনে হচ্ছে কোম্পানিটির জন্য। করোনার কারণে ইন্টারনেটের প্রয়োজন বেড়েছে মানুষের। অনলাইনে হচ্ছে পাঠদান, অফিস, সেমিনার মিটিং। ব্যাপক এ চাহিদায় পোয়াবারো টেক কোম্পানিগুলোর। অ্যাপল, ফেসবুক আমাজনের প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ছে ব্যাপক হারে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল।

অ্যাপলের শেয়ারের দাম বাড়ায় ৫৯ বছর বয়সী টিম কুক নিজেও ঢুকে পড়েছেন বিশ্বের শত কোটিপতির তালিকায়। কুকের কাছে অ্যাপলের সরাসরি ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি শেয়ার রয়েছে। এ ছাড়া গত বছর বেতন প্যাকেজের অংশ হিসেবে সাড়ে ১২ কোটি ডলারের বেশি মূল্যের বাড়ি নিয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচক, তার বিলিয়নিয়ারের স্ট্যাটাস, তার মালিকানাধীন শেয়ার এবং অ্যাপলের মাধ্যমে তার যে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে, এর ভিত্তিতে করেছে।

বিগত দশকে আইফোনের মতো কোনো ‘গ্রাউন্ড ব্রেকিং’ পণ্য আনেনি অ্যাপল। কুক অবশ্য নতুন নতুন কিছু প্রযুক্তি নিয়ে ভাবছেন। দেখা যাক, সামনে কী নিয়ে আসে অ্যাপল।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়