শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খাতুন, মোঃ সফিকুল ইসলাম, গোবিন্দ ঘোষ, অধ্যাপক নন্দী দীপংকর, গুলশানআরা খাতুন, অজিত সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সব্যসাচী মজুমদার বাপ্পী, সফিকুল ইসলাম এবং উত্তরণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন লাভলু প্রমুখ।

সভায় কপোতাক্ষ নদ খনন কার্যক্রমের ২য় ফেজ দ্রুত শুরু করা, শালতা নদী খনন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, পানি কমিটির পক্ষে একটি ফেসবুক আইডি খোলাসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সরকারের বিডিপি-২১০০ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উক্ত অনুমোদিত প্রকল্পে কপোতাক্ষ, বেতনা ও হরি নদী অববাহিকায় টিআরএম সংযুক্ত করা হয়নি। অথচ সরকারের উক্ত প্রকল্পে টিআরএম এর কথা উল্লেখ রয়েছে। তাই পানি কমিটির পক্ষ থেকে বিডিপি-২১০০ অনুযায়ী উক্ত প্রকল্প বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ