আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেশে ১০ শর্তে চালু হচ্ছে আনুষ্ঠানিক খেলাধুলা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই সব ধরনের আনুষ্ঠানিক খেলাধুলা বন্ধ রয়েছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পরে এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১০ শর্তে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে। শর্তগুলো হলো: ১. খেলাধুলা শুরুর আগে খেলার মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর পূর্বে করোনা প্রতিরোধক সরঞ্জাম যেমন মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক এবং নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটার সংরক্ষণ করে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বিষয়টিবিস্তারিত পড়ুন
যেভাবে কাজ করবে রাশিয়ার তৈরি প্রথম করোনা ভ্যাকসিন

আগামীকাল বুধবার বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে রাশিয়া সরকার। রাশিয়ার দাবি তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তবে এই ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নিজেদের তৈরি ভ্যাকসিন কীভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রাশিয়ার গামালায়া রিসার্চ ইন্সটিটিউট। এই বিষয়ে গামালায়া রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ বলেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার হবে এই ভ্যাকসিনে। এইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের কমিটি, সভাপতি মহিদুল, সাদ্দাম সম্পাদক

সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো: জুম্মান আলী সরদার ও সদস্য সচিব ফারুকুজ্জামান স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১১/০৮/২০২০) এ কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটির সভাপতি মো: মহিদুল ইসলাম, সহ-সভাপতি মো: ফজর আলী, মো: আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন মোড়ল, দপ্তর সম্পাদক মো: তহিদুজ্জামান বাদশা, কোষাধ্যক্ষ মো: মোখলেছুরবিস্তারিত পড়ুন
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা আশাশুনির ওমর ছাকি পলাশের

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী উপলক্ষে আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ওমর ছাকি পলাশ। শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। জন্মাষ্টমী উপলক্ষে দেশের সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরওবিস্তারিত পড়ুন
দুর্নীতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে আশাশুনির এক মেম্বরের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটন এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মির্জাপুর গ্রামের মৃত সামছুর রহমান সানার ছেলে ওই ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সাহাবুদ্দিন সানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনি উপজেলার বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে আলমগীর আলম লিটন ২০১১ ও ২০১৬ সালে ৯নং আনুলিয়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা পুলিশের নতুন ৫-টি ডাবল কেবিন পিকআপ বরাদ্দ

নড়াইল জেলা পুলিশের নতুন ৫-টি ডাবল কেবিন পিকআপ বরাদ্দ হয়েছে। জেলা পুলিশের জন্য প্রথমবারের মত নতুন ৫টি ডাবল কেবিন পিকআপ বরাদ্দ করায় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় আইজিপি মহোদয়কে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আইন শৃঙ্খলা রক্ষা ও জনকল্যানে বিশেষ অবদান রাখবে বলে মনে করেন তিনি।
প্রতারণার অভিযোগে নড়াইলে ২ জনের কারাদণ্ড

নড়াইলের কালিয়ায় প্রতারণার দায়ে ২ জনের একমাস করে বিনাশ্রম কারাদণ্ডর আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের নিকট মেয়ের মরণাপন্ন মিথ্যা অসুখের কথা বলে আর্থিক সাহায্য চায় দু’জন। তাদের দু’জনের আচার-আচারণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের একপর্যায় তারা মোটর সাইকেলযোগে বিভিন্ন জায়গায় এভাবেই প্রতারণা করে আসছিল বলে স্বীকার করে। তখন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা তাৎক্ষনিকবিস্তারিত পড়ুন
নড়াইলের সিভিল সার্জন করোনা আক্রান্ত

নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) তার করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তিনি জানান, বর্তমানে তার জ্বর, গলাব্যথা এবং সামান্য সর্দিকাশি রয়েছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন। এদিকে গত ২৪ ঘন্টয় জেলায় নতুন করে ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১৩ চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩জন, ২৭পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্যসহ জেলায় মোট ৯৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২চিকিৎসকসহ ৬২৪জন সুস্থ হয়েছেন এবং ১৩জন মারা গেছেন।
কলারোয়া সীমান্তে ২লাখ ৫৫হাজার টাকাসহ এক ব্যক্তি আটক

কলারোয়া সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে বাংলাদেশী টাকা অবৈধভাবে ভারতে পাচারকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) বেলা ২টার দিকে কাঁকডাঙ্গা বিওপি’র হাবিলদার নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা সীমান্তে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা আমতলী নামকস্থানে গাড়াখালি গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইব্রাহীম (৫৬)কে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ২লাখ ৫৫হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবিবিস্তারিত পড়ুন
এ নিয়ে আক্রান্ত-৮৫, মুক্ত-৬১
কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ আরো ৫ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ নতুন করে আরো ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫ জন। তবে ইতোমধ্যে ৬১ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার মতো অবস্থায় রয়েছেন আরো কয়েকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির (২৬), পৌরসভার ঝিকরা গ্রামের বিধান মন্ডল (২৯), হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের শামীম হোসেনবিস্তারিত পড়ুন

