বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর। বাঙালি জাতির কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ প্রকোষ্ঠে ঢুকে একদল দুষ্কৃতকারী হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকদের ইচ্ছায় গঠিত মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই চার নেতা। যার কারণেবিস্তারিত পড়ুন

নড়াইলে জুয়ার সরঞ্জামসহ আটক-৪

নড়াইলের ৩ নং শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মাঠ এলাকা থেকে জুয়া খেলার সময় ৪ জুয়াড়ী কে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশের সঙ্গীয় ফোর্স । পুলিশ সূত্রে জানা যায়, শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মাঠের মধ্য কিছু জুয়াড়ি টাকার বিনমিয়ে জুয়া খেলছে। গোপন সংবাদের ভিত্তিতে.আবু জাফর খান, গোলাম নবী খান,.রফিকুল ইসলাম, পিং আবু সাইদ, উভয় সাং মাকড়াইল, গোলাম সারোয়ার, পিং আবু মোল্যা, সাং লাহুড়ীয়া ডহরপাড়া এবং ৪,আব্দুর রউফ, পিং মতিয়ারবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলার প্রতিবেদন

বাংলাদেশে সরকারিভাবে বিনামূল্যে করোনার টিকা পাবেন যারা

মানবদেহে ব্যবহারের জন্য নিরাপদ ও সফলভাবে করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম এমন টিকা আবিষ্কারের ব্যাপারে বিজ্ঞানীদের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। অনেকগুলো কোম্পানি তাদের টিকা মানবদেহে পরীক্ষামূলক ব্যবহারের পর্যায়ে রয়েছে। কিন্তু এর মধ্যেই লাখ লাখ ডোজ টিকার জন্য অগ্রিম চুক্তি করে রেখেছে বেশ কিছু পশ্চিমা দেশ। যেমন শুধু যুক্তরাজ্য একাই ৩৪ কোটি ডোজ টিকা নেবার চুক্তি করেছে বেশ কয়েকটি ঔষধ প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে। বাংলাদেশও টিকা প্রস্তুতকারী দেশগুলোর সঙ্গে নানাভাবে যোগাযোগ বজায় রাখা, এবংবিস্তারিত পড়ুন

মার্কিন নির্বাচন: দুই দলের প্রতীক গাধা ও হাতি হলো যেভাবে

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ নভেম্বর (মঙ্গলবার)। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ, চলছে নানা জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রতীক হাতি ও ডেমোক্র্যাট পার্টির প্রতীক গাধা। ডেমোক্র্যাটদের গাধা হলো সহিষ্ণুতার প্রতীক আর রিপাবলিকানদের হাতি হলো বল ও শক্তির প্রতীক। মার্কিন দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকবিস্তারিত পড়ুন

কর্মকর্তা-কর্মচারীরা মাস্ক ছাড়া মসজিদে গেলে ‘পে’ করতে হবে

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে আপাতত লকডাউন দেবে না সরকার। তবে সবাইকে সর্বোচ্চ সতর্ক বলা হয়েছে। করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের ওপর জোর দিয়েছে সরকার। বিশেষ করে সরকার ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে। সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল মসজিদে বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না, বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি, কেউ তিন ফুটের গ্যাপবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতা নব-নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদকে সংবর্ধনা

কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদ কে সংবর্ধনা জানানো হয়েছে-৫ নং ওয়ার্ডের (দরবাসা, পুটুনী, কেরালকাতা, ফাজিলকাটি) পক্ষ থেকে। ফুলেল শুভেচছা জানানো হয়েছে আমন্ত্রিত সকল অতিথি বৃন্দকে। আগমনী শীতের উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবু ইব্রাহিম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুরবিস্তারিত পড়ুন

কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলায় হামলা, নিহত ১৯

বইমেলা চলাকালে আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। সোমবার বিকাল এই হামলার জেরে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত অন্তত ২২ বলে সরকারি সূত্রে জানা গেছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে উপস্থিত হয়েছিলেন বহু অতিথি। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, সে দেশের প্রায় ৪০ জন প্রকাশক ওই বইমেলায়বিস্তারিত পড়ুন

ক্যান্সারে আক্রান্ত রফিকুলের জীবন সংকটাপন্ন, অর্থের অভাবে হতে পারছেনা চিকিৎসা

কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের বসস্তপুর গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অত্যান্ত পরিশ্রমী সাধাসিধা একজন মানুষ। সারাদিন ভ্যান চালিয়ে যা রোজগার করেন তাতেই বউ এবং দুটো মেয়ে নিয়ে বেশ সুখেই ছিলেন। বেশ কিছুদিন ধরে পেট ব্যাথা করলে ডাক্তার দেখিয়ে পরিক্ষা করে জানতে পারেন পেটে টিউমার হয়েছে। সাতক্ষীরার একটা প্রাইভেট হাসপাতালে ৬০০০০ (ষাট হাজার) টাকা খরচ করে অপারেশন হয়েছে। অপারেশনের পরে ডাক্তার টিউমারটি টেস্টের জন্য ঢাকায় পাঠালে ক্যানসার হয়েছেবিস্তারিত পড়ুন

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০২ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুমন দাস (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকেন। তবে অপর আরোহীর নামপরিচয় জানা যায়নি। কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিগন্যাল থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুত রেল লাইন পার হতে গেলে ট্রেনের নিচেবিস্তারিত পড়ুন

আইসিসি চেয়ারম্যান হচ্ছেন না সৌরভ!

শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকে এখনও পর্যন্ত আইসিসি চেয়ারম্যানের পদ খালি। প্রায় ৬ মাসের মত সময় পার হয়ে গেছে। কিন্তু আইসিসির অভিভাবক পদে কাউকে নিয়োগ দেয়া সম্ভব হয়নি। এবার অবশ্য আর খালি থাকছে না। ডিসেম্বরের প্রথম দিকেই আইসিসির চেয়ারম্যান নিয়োগ হয়ে যাবে। এ নিয়ে কিছুদিন আগে একটি সার্কুলারও প্রকাশ করেছে আইসিসি। যেখানে বলা হয়েছিল প্রার্থীদের নামের তালিকা জমা দেয়ার জন্য। যদিও তখন আইসিসি থেকে নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু বলা হয়নি।বিস্তারিত পড়ুন