বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলায় হামলা, নিহত ১৯

বইমেলা চলাকালে আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। সোমবার বিকাল এই হামলার জেরে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

আহত অন্তত ২২ বলে সরকারি সূত্রে জানা গেছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে উপস্থিত হয়েছিলেন বহু অতিথি।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, সে দেশের প্রায় ৪০ জন প্রকাশক ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সে সময় আচমকা শোনা যায় গুলির শব্দ। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ৩ বন্দুকবাজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, হামলার জেরে হতাহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন। হামলার পর পরই ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

তারা শিক্ষার্থী এবং অন্যান্যদের বাইরে বের করে আনেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। তার মতে, হেলমন্দের তালিবান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর প্রতিশোধ নিতে বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। তবে আফগান তালিবান বিবৃতি দিয়ে জানিয়েছে, এই নাশকতায় তারা জড়িত নয়।

একই রকম সংবাদ সমূহ

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের