সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তিন পৃষ্ঠার একটি সুনির্দিষ্ট পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি তিনি তার ভ্যানিটি ব্যাগে করে সাথে নিয়ে গেছেন বলে এক বিস্ফোরক দাবি করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম ‘দি পোস্ট’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর ভেতরের খবরটি প্রকাশ করেন। মতিউর রহমান চৌধুরী জানান, শেখ হাসিনা সাংবিধানিক নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেইবিস্তারিত পড়ুন

জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

একাত্তরের জামায়াত হানাদারদের সহযোগিতা করেছে, এখনকার জামায়াত অপপ্রচার, মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১-এ জামায়াত হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে এদেশের মানুষের উপরই যখন জুলুম করে হত্যা করা হচ্ছিল তখন সেটাকে সমর্থন করেছেন আর এখনকারবিস্তারিত পড়ুন

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

ইরাক ও ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা বা যুদ্ধে জড়ানো একটি ‘স্তুল ও ভুল সিদ্ধান্ত’ ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জোরালো দাবি করেছেন যে, আজ থেকে ঠিক নয় মাস আগে মার্কিন বিমান বাহিনী যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ভয়াবহ বোমাবর্ষণ না করত, তবে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ ও এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন

কোন গ্রেডে কত বাড়ছে?

নতুন পে-স্কেলে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মূল বেতন

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের আলোচনা নতুন গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের সম্ভাবনা রয়েছে। তবে এটি কার্যকর হওয়ার আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারি প্রয়োজন। জানা যায়, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু মূল বেতনই নয়, বরং বড় ধরনের পরিবর্তন আসবে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও। বিশেষ করে মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধিরবিস্তারিত পড়ুন

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রকে আর আশ্রয় নিতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩১ মে) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি বা রাজনীতির দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে রাষ্ট্রের ভেতরে এক ধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি প্রত্যক্ষ নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। বর্তমান গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ। সাতক্ষীরার কলারোয়ায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। ৩ মাসের সাজার পরোয়ানাভুক্ত ওই আসামির নাম মো. আজিম উদ্দিন (৪৪)। সে কলারোয়ার পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র। হ্যান্ডকাফসহ পালানো ও পরবর্তীতে ফের আটক আজিম উদ্দিন কলারোয়া বাসস্ট্যান্ড এলাকার কাশ্মিরি বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকার ইসলামী ব্যাংকেরবিস্তারিত পড়ুন

দুই ঘণ্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে লাগা আগুন। আজ সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে আগুন লাগার কারণ বা হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায়বিস্তারিত পড়ুন

চার্জশিটে উঠে এসেছে শিশু রামিসা হ*ত্যার ভ*য়াবহতা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাত্র পাঁচ দিনের তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই অভিযোগপত্র আমলে নিয়েছেন এবং আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। রোববার পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। শুনানির পর মামলাটি বিচারের জন্য নারীবিস্তারিত পড়ুন

৩ বার পদত্যাগ করতে চেয়েছিলেন তৌহিদ হোসেন

নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এম তৌহিদ হোসেন। তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতো না। এর নেপথ্যে ছিলেন বাণিজ্য উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা। তিনি জানান, সাত সদস্যের কিচেন ক্যাবিনেটে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত হতো। প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা।বিস্তারিত পড়ুন