এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু স্বামী-স্ত্রীর মতো নয়: গয়েশ্বর

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, তবে তা স্বামী-স্ত্রীর মতো নয়—বরং সমমর্যাদার ভিত্তিতে। তিনি দাবি করেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, তাদের রাজনৈতিক অবস্থান ঐতিহাসিকভাবেও ভিন্ন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের উদ্দেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার সামনে যারা বসে আছেন, তারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না। ১৯৪৭ সালের আন্দোলনে তারা পাকিস্তানের পক্ষে ছিলেন না,বিস্তারিত পড়ুন
স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন সোভিয়েত সরকার বাংলাদেশের পক্ষে ও পাকিস্তানের বিপক্ষে ভেটো প্রদানের মাধ্যমে বন্ধুত্বের অনন্য নজির স্থাপন করে। তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়েবিস্তারিত পড়ুন
খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে সাতক্ষীরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এডভোকেসি সভা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে সাতক্ষীরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজনে উক্ত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন
তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এবং টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাদিরবিস্তারিত পড়ুন
শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের অভিযোগ গ্রহণে অভিনব এক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন, যেখানে যে কেউ সহজেই নিজের অভিযোগ জানাতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, হামলা কিংবা যেকোনো ধরনের অনিয়মের শিকার ব্যক্তি সরাসরি তার অভিযোগ জানাতে পারবেন এমপির কাছে। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ দাখিল করলে তা দ্রুত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণবিস্তারিত পড়ুন
তালায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীকে মারধর, কানের লতি ছিঁড়ে যাওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রী আমেনা বেগম (৪০)-কে মারধর করে কানের লতি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ সময় তার ছোট জা হাসনা হেনা মুন্নি (৩০) ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিয়া আক্তার মারিয়ামও আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ধুলান্ডা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সরেজমিনে দেখা যায়, আমেনা বেগমের কানের লতির অংশ ছিঁড়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনাস্থলে বাঁশেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দগ্ধ রাজমিস্ত্রি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দগ্ধ হয়ে আব্দুল গফফার (৫৫) নামের এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের সহকারি অধ্যাপক কফিল উদ্দিনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল গফফার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। জানা যায়, তিনি ঘটনাস্থলে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত লোহার রড বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য চাষে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার কলারো উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন খুলল বিভাগীয় সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জিএম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বুধবার (২৯ এপ্রিল) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বিবাদী হলো একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ জুনায়েদ হোসেন (১৭)। অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদেরবিস্তারিত পড়ুন
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার নাবিস্তারিত পড়ুন

