বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

মনিরামপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান মেলার প্রকল্প প্রদর্শনীতে জুনিয়র গ্রুপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। এ উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) মনিরামপুর শিক্ষা অফিস মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, বিজ্ঞানচর্চা বৃদ্ধি ও শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা উন্নয়নে প্রতিবছরের মতো এ বছরও উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলার বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র গ্রুপের প্রকল্পবিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম

তালায় প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে নতুন আবেদনকৃত ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ই এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসের ইউ.স.ক তৌফিক ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুকবিস্তারিত পড়ুন

প্রকাশ সভাপতি, দেবাশীষ সম্পাদক

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠিত ও অনুমোদিত হয়েছে। সাতক্ষীরা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায় ও সদস্য সচিব অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল এই কমিটির অনুমোদন প্রদান করেন বলে জানা যায়। অনুমোদিত কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র হালদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেবাশীষ দাস (দেবু)। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার পাল, সহ-সভাপতি রিতন কুমার রায়, হরিকান্তবিস্তারিত পড়ুন

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তারকার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে অবহিত হয়েবিস্তারিত পড়ুন

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এডভোকেসি ও সমন্বয় সভা

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জেলা সিভিল সার্জন অয়ফিসের আয়োজনে এ এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা সিভিল সার্জন, ডাঃ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার, মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বরাদ্দকৃত ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ

সাতক্ষীরা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর পরিচালক মো. হাফেজ আহাম্মাদ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

তালায় জামায়াত নেতার বিরুদ্ধে এক ব্যক্তি বসতবাড়ির জম দখল চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালায় জামায়াত নেতা পরিচয়দানকারি তরিকুল ইসলামের বিরদ্ধে জোরপূর্বক এক ব্যক্তির সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের মৃত, দীনালী সরদারের ছেলে আমজেদ হোসেন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ১৯৯৪ সালের ৪ এপ্রিল ১৮৭৬ নং কোবলা মূলে মির্জাপুর মৌজার সাবেক ৯১১ নং দাগসহ ৫টি দাগে ৬ শতক জমি মির্জাপুর গ্রামের এনায়েত আলি সরদারের নিকটবিস্তারিত পড়ুন

শার্শায় যৌথ অভিযানে ২শ’ লিটার ডিজেল জব্দ, দুইজনকে জরিমানা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ টাস্কফোর্সের অভিযানে ২শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মখদুম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্য এবং শার্শা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন

ক্যাম্পাস দখল করে ধান চাষের অভিযোগ, উত্তেজনা সাতক্ষীরা সরকারি কলেজে

সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ধান চাষ কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এ কার্যক্রমের ফলে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার্থী-বান্ধব পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানান, কলেজের মহিলা হোস্টেলের নিরাপত্তার কথা উল্লেখ করে কয়েক বছর ধরে প্রায় ১০ বিঘারও বেশি জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ধান চাষ করা হচ্ছে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত জায়গা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ধান চাষের কারণে কলেজের খেলার মাঠের পরিসরও সংকুচিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুরে ২টি ভূমিহীন পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। জানা গেছে, ওই গ্রামে দীর্ঘ ৩০-৩৫ বছর সরকারি রাস্তার পাশের খাস জমিতে বসবাসের পর আজ আদালতের নির্দেশে উচ্ছেদ হয়েছে ২টি ভূমিহীন পরিবারকে। আলাউদ্দিন ও দলিত সম্প্রদায়ের রমাকান্ত মন্ডলের অসহায় পরিবার দুটির শেষ আশ্রয়টুকু হারিয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। পরিবার পরিজন নিয়ে আজ তারা খোলা আকাশের নিচে। ১৫ এপ্রিল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজি: সাইফুল ইসলামের উপস্থিতিতে রাস্তারবিস্তারিত পড়ুন