বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান মেলার প্রকল্প প্রদর্শনীতে জুনিয়র গ্রুপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।

এ উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) মনিরামপুর শিক্ষা অফিস মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, বিজ্ঞানচর্চা বৃদ্ধি ও শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা উন্নয়নে প্রতিবছরের মতো এ বছরও উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলার বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র গ্রুপের প্রকল্প প্রদর্শনীতে অংশ নিয়ে নিজস্ব উদ্ভাবনী প্রদর্শনী উপস্থাপন করে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিচারকদের মূল্যায়নে তারা দ্বিতীয় স্থান অর্জন করে। এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের সাথে ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুজ্জামান, নুরুল ইসলাম নাহিদ ও মোঃ আব্দুল মাজিদ। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কাজের ফলেই আমরা এ সাফল্য পেয়েছি।

ভবিষ্যতেও আরও ভালো করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।” আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাচেতনা বৃদ্ধি এবং প্রযুক্তিমুখী দক্ষতা গড়ে তুলতেই জাতীয় পর্যায়ের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি