বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শিক্ষার্থীদের সমাবেশে ওসি এইচ এম শাহিন

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখালেন থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন। তিনি শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনযোগী হওয়ার পাশাপাশি সত্যিকারের মানুষ হয়ে বাবা-মা এবং শিক্ষকদের দোয়া নেয়ার আহবান জানান। স্কুল সময়ে শিক্ষার্থীদের বাইরে ঘোরাঘুরি না করার জন্য কঠোর ভাবে নিষেধ করেন এবং মনিটরিং করা হবে বলে ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ছাত্র-ছাত্রীদের একবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময়

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সাথে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার এবং সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরীর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় মন্দিরসমূহের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।বিস্তারিত পড়ুন
জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ঐতিহাসিক ‘জিয়ার খাল’ এক সময় যা ছিল কৃষি ও সেচ ব্যবস্থার প্রাণকেন্দ্র দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে খালটি সংস্কার ও সংরক্ষণের যথাযথ উদ্যোগ না নেওয়ায় এর বেহাল দশা সৃষ্টি হয়। তবে এখন আবার নতুন করে খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আশাবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে সারাদেশে চলমান খাল খননবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রমে নিয়োজিত হ্যান্ডেলিং শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শ্রমিকদের দুই সংগঠন রেজিস্ট্রেশন নম্বর ৮৯১ ও ৯২৫—এই কর্মসূচি ঘোষণা করে, যা কার্যকর হবে আগামী ১৯ এপ্রিল থেকে। বৃহস্পতিবার দুপুরে বন্দরের ২৬ নম্বর শেডের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ৮৯১-এর দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা। সমাবেশে শ্রমিকবিস্তারিত পড়ুন
তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী

সাতক্ষীরার তালা উপজেলায় ২য় শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী শিবাঙ্গী বাছাড় (২য় শ্রেণি) রায়পুর গ্রামের সজল বাছাড়ের মেয়ে। ছাত্রীর মা দীপা বাছাড় জানান, স্কুল থেকে মেয়ের কান্নার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন তার মেয়ে কাঁদছে। প্রধান শিক্ষক প্রথমে একটি চড় মারার কথা স্বীকার করলেও বাড়িতে এনে দেখা যায়, মেয়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্টা

সাতক্ষীরা সদরের শীবপুর ইউনিয়ন পরিষদের সাবেক এক মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্ট করা হয়েছে। সাবকে ওই ইইপি সদস্যের নাম খালেদা খাতুন( ৪৫)। তিনি শীবপুর রাজাপুর গ্রামের বাবর আলীর স্ত্রী ও শীবপুর ইউনিয়ন পরিষদের ১,২, ও ৩ নং ওয়ার্ডের সাবেক দুই বারের সদস্য। সাবেক ইউপি সদস্য খালেদা খাতুন জানান, প্রতিদিনের ন্যয় গত ১ এপ্রিল বুধবার বিকাল ৬টার দিকে তিনি মাঠ থেকে ৮টি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন এসময় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার অজিয়ার হোসেনেরবিস্তারিত পড়ুন
জ্বালানি তেল সংকটে সাতক্ষীরার পেশাজীবীরা চরম বিপাকে; অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি

জ্বালানি তেলের চলমান সংকটে সাতক্ষীরা জেলাজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশার মানুষ। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন কোম্পানী- প্রতিষ্ঠানে কর্মরত ক্ষুদ্র চাকরিজীবীরা। ৭-৮ ঘন্টার মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা যেমন তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তেমনি পেশাগত দায়িত্ব ফেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। সরেজমিনে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনে দেখা যায়, পেট্রোলবিস্তারিত পড়ুন
আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর নিজস্ব অফিস থেকে বিগত ঈদ উপলক্ষে ফেতরার সাত বস্তা চাল ও ৪৫ টি কম্বল স্থানীয়রা জব্দ করলেও বুধবার বিকেলে তিন বস্তা চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্ধেসঢ়;্রট ইশতিয়াক আহম্মেদ অপু। জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়েছে। প্রতিকার চেয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহানুদ্দিন বুলু বৃহষ্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। কাপসন্ডা গ্রামের বোরহানউদ্দিন বুলু জানান, গত ৩০ মার্চবিস্তারিত পড়ুন
দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তির খবর, আসছে বড় চালান

দেশের জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থিরতা ও মজুত সংকটের শঙ্কা কাটাতে বড় ধরনের স্বস্তির খবর দিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলতি মাসেই ডিজেল ও অপরিশোধিত তেলের বেশ কয়েকটি বড় চালান দেশে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় যে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল, নতুন উৎস থেকে তেল আমদানি এবং কূটনৈতিক তৎপরতায় তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, শুক্রবারেই (৩ এপ্রিল) ৬০ হাজার টনবিস্তারিত পড়ুন
‘হোম অফিস’ চালু নিয়ে ভুয়া পরিপত্র, সতর্ক করলো সরকার

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে দুদিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্রকে ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১ এপ্রিল ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের দাপ্তরিক কাজের সময় পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে,বিস্তারিত পড়ুন

