রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্টা

সাতক্ষীরা সদরের শীবপুর ইউনিয়ন পরিষদের সাবেক এক মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্ট করা হয়েছে। সাবকে ওই ইইপি সদস্যের নাম খালেদা খাতুন( ৪৫)। তিনি শীবপুর রাজাপুর গ্রামের বাবর আলীর স্ত্রী ও শীবপুর ইউনিয়ন পরিষদের ১,২, ও ৩ নং ওয়ার্ডের সাবেক দুই বারের সদস্য।
সাবেক ইউপি সদস্য খালেদা খাতুন জানান, প্রতিদিনের ন্যয় গত ১ এপ্রিল বুধবার বিকাল ৬টার দিকে তিনি মাঠ থেকে ৮টি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন এসময় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার অজিয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম তাকে জোর করে জাপটে ধরে শীবপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে শফিকুল ইসলাম তার খামার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমি বাধা দিলে সে আমাকে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ভয়-ভিতি দেখাতে থাকে এবং আমাকে মারতে থাকে এবং আমাকে আহত করে। এসময় ওই সাবেক ইউপি সদস্যের ডাকচিৎকারে স্থানীয় লোকজন শফিকুল ইসলামের ঘরে ঢুকে সাবেক ইউপি সদস্য খালেদা খাতুনকে উদ্ধার করে। স্থানীয় জনতা লম্পট শফিকুল ইসলামকে ধরে গণপিটুনি দিয়ে ৯৯৯ নম্বরে কল করে। পরে সাতক্ষীরা সদর থানা পলিশ ঘটনাস্থলে পৌছালে শফিকুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেয়। এসময় শফিকুল ইসলামের ঘর থেকে দেশীয় দুইটি হাসুয়া, একটি কুড়াল, দুইটি হাতুড়ি উদ্ধার করে। স্থানীয়রা আহত সাবেক ইউপি সদস্য খালেদা খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সাবেক ইউপি সদস্য খালেদা খাতুন সামেক হাসপাতালে সার্জারী ওয়ার্ড (মহিলা) এফএসডাবলু বেড নং(০২) তে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে সাবেক ইউপি সদস্যের স্বামী বাবর আলী জানান, মুনজিতপুর গ্রামের অজিয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম শীবপুর রাজাপুরে জমি কিনে খামার বাড়ি নির্মান করেছে। আমার স্ত্রী ওই খামার বাড়ির পাশের মাঠ থেকে ৮টি ছাগল নিয়ে আসার সময় শফিকুল আমার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার স্ত্রীকে ব্যাপক মারপটি করে আহত করে।
এঘটনায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন আদালতে শফিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন