বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, এপ্রিল ৮, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন : ১২ পদে লড়বেন ২৩ প্রার্থী

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত ছিল। সমিতির কার্যালয়ে দিনভর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন দাখিলের পরিবেশ ছিল উৎসবমুখর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় নরেশ মল্লিককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলেবিস্তারিত পড়ুন

পিটিআই সাতক্ষীরায় দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল

সাতক্ষীরার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল করা হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবর শিক্ষাবর্ষের পরিমার্জিত ডিপিএড কোর্সে অংশ নেওয়া দুই শিক্ষক রুমা রায় (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৬২২, রোল: ৫০) ও দীপা বিশ্বাস (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৭২২, রোল: ৫৭) গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট কর্মদিবস প্রশিক্ষণের সব কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। রুমা রায় আশাশুনি উপজেলার ১২৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফাইনাল খেলায় বালক বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ৪২ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদাকাটি আরা মাধ্যমিক বিদ্যালয় ৩৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়। অন্যদিকে বালিকাবিস্তারিত পড়ুন

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত 1One Foundation/Organization,USA এর যৌথ উদ্যোগে এবং MedSys Soft Ltd এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 1One Foundation/Organization এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান/প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল আহাদ ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ হাবিবুর রহমান। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণবিস্তারিত পড়ুন

গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত আয়োজন যা গ্রাহকদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ করে তোলার একটি প্রয়াস। অনুষ্ঠানটি সম্প্রতি গাজীপুরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ এবং ময়মনসিংহের সার্কেল মার্কেটিং হেড দেবাশীষ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিলবিস্তারিত পড়ুন

কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রিজ বেহাল দশা, চরম ঝুঁকিতে জনসাধারণ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির রেলিং কিছু অংশ ভেঙ্গে গেছে।ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় কাঁপুনি অনুভূত হয়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকার একাধিক বাসিন্দা জানান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার

“পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ,খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণ সায়ের খালপাড়ে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পরিস্কারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন

খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২

খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের অভিযানে ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদ ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুহসিন মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, দৌলতপুর থানার একটি টিম নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় যশোরগামী একটি ট্রাক সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় সন্দেহজনক হওয়ায় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রাকেরবিস্তারিত পড়ুন

মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সুপারিশ করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে উত্থাপনা না করার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে মানবাধিকার সংগঠন “অধিকার”-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে “অধিকার” সাতক্ষীরা জেলা সমন্বয়ক সাংবাদিক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকবিস্তারিত পড়ুন

৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই : সংসদে প্রধানমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে দেশের সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে বলেও জানান তিনি। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজারবিস্তারিত পড়ুন