বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, এপ্রিল ৮, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দিল্লিতে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর তারা একান্তে আলোচনা করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের আঞ্চলিক ও দ্বীপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আজ বিকেলে আতিথেয়তাবিস্তারিত পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাস হয়। এই বিল পাস হওয়ার ফলে, এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠনবিস্তারিত পড়ুন

জাল সনদধারী শিক্ষকদের ‘দুঃসংবাদ’ দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএর মাধ্যমে সম্পন্ন এবং আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বেসরকারিবিস্তারিত পড়ুন

‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’

দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির ওপর আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে এই সমালোচনা করেন তিনি। রুমিন ফারহানা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উল্লেখ করে বলেন, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মাত্র ১০ দিনে ৯৮ শিশুর সন্দেহজনকভাবে হামজনিত মৃত্যু হয়েছেবিস্তারিত পড়ুন

বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটি এখন গোটা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আলোচনার বিষয়। এই আলোচনা আজ জায়গা করে নিয়েছে জাতীয় সংসদের অধিবেশনেও। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’ মূলত, বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের আয়োজনে সহকারি প্রধান শিক্ষক (মর্ণিং শাখা) মো. আলাউদ্দীন এঁর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন। এসময় বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তিনি এই কথা বলেন। বিসিবি সম্পর্কে বলেন, ‘বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, তা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড।’

ইরানের কাছে অ.স্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র বিক্রি করে, তবে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প একই সঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। তবে তিনি তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তাও দেন।বিস্তারিত পড়ুন

আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

আট মাসে অবৈধ প্রক্রিয়ায় সাব-রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন দুদক চেয়ারম্যান ও কমিশনারদের বরাবর বুধবার (৮ এপ্রিল) এ আবেদন করেন। আবেদনে বলা হয়, পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এসব ঘুষ লেনদেন হয়েছে। আবেদনে ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘আসিফ নজরুলের সময়ে আইন মন্ত্রণালয় : ৮বিস্তারিত পড়ুন

ই.রানে হা.মলা ২ সপ্তাহ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

দুই সপ্তাহের জন্য ইরানে হামলা ও বোমাবর্ষণের হুমকি স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।’ ট্রাম্প জানান, ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হতে হবে— এমন শর্তে তিনি এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন