রবিবার, এপ্রিল ৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

সাতক্ষীরার তালায় সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকালে ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ি জামে মসজিদেরবিস্তারিত পড়ুন
সাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেফতার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে জেলারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন

কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ওসাপ)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় ৫নং ওয়ার্ডের পাড়ুইপাড়া কমিউনিটিতে একটি পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী অফিসার তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় কলারোয়ায় পাঁচটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কয়েকটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় নানান অভিযোগ, অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি এক্সরে সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক,বিস্তারিত পড়ুন
কলারোয়ার নবাগত ইউএনও’র সাথে পাবলিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পাবলিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দ। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপনসহ নানান বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, যুগ্ম সম্পাদক মাস্টার আরিফুজ্জামান কাকন, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন

