বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সংসদে এনসিপি অনেক ভোকাল, বিরোধীদল হিসেবে জামায়াত দুর্বল: রুমিন ফারহানা

সংসদে বিরোধী জোটের মধ্যে এনসিপি বেশি ভোকাল ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আবার জামায়াতে ইসলামীকে বিরোধীদল হিসেবে কিছুটা দুর্বল মনে হয়েছে তার। জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিরোধী জোটের মূল্যায়ন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আমি কে তাদের পারফরমেন্স জাজ করার। তবে আমার কাছে এনসিপির বক্তব্য থেকে মনে হয়েছে এটা আদর্শিক জোট নয়, এটি নির্বাচনি এবং কৌশলগত একটি জোট,বিস্তারিত পড়ুন

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ২৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে ক্লার্ক ও ক্লেভারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা। ক্লার্ক ও ক্লেভার সমান ৫১ রান করে আউট হন। ২৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং সহিষ্ণুতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)। সারা দেশের ন্যায় ইতিমধ্যে সাতক্ষীরা জেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল করবে না

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়ার আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আপিল করবে না কমিশন। সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান। নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ইসির প্রাপ্তি ও জারি শাখায় তার মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেননি। ফলে তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুদি ব্যবসায়ী নারীকে নি-র্যাতনের পর হ-ত্যা, আ.ট.ক ১

সাতক্ষীরায় বীথিকা সাধু নামের এক মুদি ব্যবসায়িকে ইট দিয়ে থেঁতলে নির্যাতনের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বউবাজার সাধুপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুশংকর দাস নামের এক পরিবহন শ্রমিককে আটক করেছে। হত্যাকান্ডের শিকার বীথিকা সাধু (৫০) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা সাধুপাড়ার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। নিহতের ছেলে কার্তিক সাধু জানান, তার বাবা বিশ্বানাথবিস্তারিত পড়ুন

বর্জ্য ব্যবস্থাপনা

সাতক্ষীরায় নিরাপদ পানি, স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া বাধের মুখ মন্দির প্রাঙ্গনে বেসরকারী উন্নয়ন সংস্থা আনন্দ এবং জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড ও ওয়েল্থহাঙ্গারহিলফে এর অর্থায়নে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনন্দ এর ট্রেনিং অফিসার মি: রুমন বড়ুয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তি, সাধারণ জনগণ এবং উন্নয়ন সংস্থা আনন্দ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

অসহায় মানুষের নির্ভরতার ঠিকানা লিগ্যাল এইড

সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হলো সবার জন্য আইনের সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হলো – অর্থনৈতিক সীমাবদ্ধতা, সামাজিক প্রভাব এবং নানা প্রতিকূলতার কারণে দেশের অসংখ্য দরিদ্র ও প্রান্তিক মানুষ দীর্ঘদিন ধরেই বিচার থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত লিগ্যাল এইড কার্যক্রম আজ অসহায় মানুষের জন্য এক নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বাংলাদেশে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পায় ২০০০ সালে “আইনগত সহায়তা প্রদান আইন” পাসেরবিস্তারিত পড়ুন

ফেইথ ইন এ্যাকশন

শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রাথমিক দলের ৪২ জন নারী ও ১৮ জন পুরুষকে মোট ৬০টি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটার পানিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

সাতক্ষীরা সদরের খানপুর এলাকায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার খানপুর গ্রামের বিশার বিলে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, খানপুর গ্রামের মো. আঃ সবুর (৪১) তার পৈতৃক জমিতে চলতি মৌসুমে ইরি ধান আবাদ করেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী গিয়াস উদ্দীনসহ তার সহযোগীরা জমিটি জবরদখলের চেষ্টা করে আসছিল এবং এ নিয়ে বিরোধ চলছিল।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে সরকারি প্রাইমারি স্কুলের বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালক দলে উপজেলার কয়লা সরকারি প্রাইমারি স্কুল ২-১ গোলে রামভদ্রপুর সরকারি প্রাইমারি স্কুলকে হারিয়ে জয়লাভ করে। অপরদিকে বালিকা দল মেহমানপুর সরকারি প্রাইমারি স্কুল ট্রাইবেকারে ৩-২ গোলে সিংহলাল প্রাইমারি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাগুলো পরিচালনা করেনবিস্তারিত পড়ুন