বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, এপ্রিল ১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শার্শায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বোমা বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরে ৫ জন গুরুতর আহত

যশোরের শার্শা উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার জিরনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিরনগাছা গ্রামে বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ইবাদুল মোল্লার ছেলেবিস্তারিত পড়ুন

সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে: পরিবেশ ও বন প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিষ দিয়ে মাছ শিকার করা আত্মহত্যার শামিল। এতে ভবিষ্যৎ প্রজন্মের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং জলজ ও বনজ সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো মূল্যে সুন্দরবনকে বিষমুক্ত করা হবে।” বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ পূর্ণাঙ্গ তপশীল ঘোষণা করা হয়েছে। সমিতির সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ অনুষ্ঠিত বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ আগামী ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে। উক্ত নির্বাচনের জন্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ১২ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করাবিস্তারিত পড়ুন

‘ভিআইপি’ সুবিধায় ক্ষোভ-উত্তেজনা

শার্শায় তেল সংকট চরমে: ঘণ্টার পর ঘণ্টা লাইনে সাধারণ মানুষ

যশোরের শার্শা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট এখন জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। তার ওপর ‘ভিআইপি’ সুবিধার অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের দাবি, একদিকে সীমাহীন ভোগান্তি, অন্যদিকে প্রভাবশালীদের বিশেষ সুবিধা সব মিলিয়ে ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষের পরিবেশ। সরেজমিনে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, তেল সংগ্রহের জন্য শতবিস্তারিত পড়ুন

প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে : প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।’ সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময়বিস্তারিত পড়ুন

‘হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই’ : ইরানের রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। বুধবার (১ এপ্রিল) ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশের জ্বালানিবাহী ৬টি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্যবিস্তারিত পড়ুন

আ. লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে : প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ কোটি টাকা) বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিতবিস্তারিত পড়ুন

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যাওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে—দেশি ও বিদেশি—এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রায়ই বলা হয় বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম। জিডিপির আকার নিয়েও প্রশ্ন আছে। এ ক্ষেত্রে কোনো পর্যালোচনা করবেন কি না, প্রশ্নে মন্ত্রী বলেন, জিডিপির আকারেরবিস্তারিত পড়ুন

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানিয়েছেন, কোনো চাপেই তিনি ইরান যুদ্ধ ইস্যুতে নিজের নীতি পরিবর্তন করবেন না। বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্টারমার বলেন, ‘ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না।’ তিনি আরও বলেন, ‘চাপবিস্তারিত পড়ুন

৪৮ দলের ফুটবল বিশ্বকাপ, কোন মহাদেশ থেকে কারা?

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল ৪২ দল। ৪৮ দলের হতে যাওয়া বিশ্বকাপের বাকি থাকা ৬ দলও নির্ধারিত হয়েছে মঙ্গলবার রাত ও বুধবার সকালে হওয়া প্লে-অফের ফাইনালে। সর্বশেষ বলিভিয়া-ইরাক ম্যাচে জয়ী ইরাককে নিয়ে পূর্ণ হয়েছে বিশ্বকাপের ৪৮ দলের বৃত্ত। মহাদেশ বিবেচনায় এবারের বিশ্বকাপে সর্বাধিক ১৬ দল লড়বে ইউরোপ থেকে। ১০ দল নিয়ে এ তালিকায় দুইয়ে আফ্রিকা। এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ৯টি দল। আমেরিকার দুই অংশ থেকে টিকিট পেয়েছে সমান ৬টিবিস্তারিত পড়ুন