বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, এপ্রিল ১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

চিফ হুইপ

সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান সংশোধনে অচিরেই কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি শিগগিরই গঠন করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়, তবে সরকারি ও বিরোধী দলেরবিস্তারিত পড়ুন

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই দিনের মধ্যে ২১.৯ লাখ টিকা সারা দেশে পাঠানো এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (০১ এপ্রিল) তিনি এ কথা বলেন। এ ছাড়া মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করেবিস্তারিত পড়ুন

ট্রাম্পের ‘যুদ্ধ বন্ধের’ আশ্বাসে কমেছে তেলের দাম

ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক ডোনাল্ড ট্রাম্প চান এই যুদ্ধ দ্রুততম সময়ের মাঝে শেষ করতে। মার্কিন প্রেসিডেন্টের এমন আশ্বাসের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। একই সঙ্গে ইউরোপের শেয়ারবাজারও বেড়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। বুধবার দিনের শুরুতে তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। সর্বশেষ তা ৯৯.৩২ ডলারে লেনদেন হচ্ছে। ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। লন্ডনের এফটিএসই ১০০বিস্তারিত পড়ুন

ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ, আবেদনের তারিখ ১৬ এপ্রিল পর্যন্ত

বিদেশে উচ্চশিক্ষা-এ যেন অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা, সঠিক তথ্যের অভাব এবং জটিল প্রক্রিয়ার কারণে সেই স্বপ্ন অনেক সময়ই অধরাই থেকে যায়। তবে সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। ‘স্কলারহাব’- সাতক্ষীরার উদ্যোগে ডিএসইউ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এ সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ,বিস্তারিত পড়ুন

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে সন্তুষ্ট নয় তেহরান : ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশ সরকারের বিবৃতিতে ইরান সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের ভাই (বাংলাদেশ) হিসেবে ইরানের দুর্দিনে পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা। বুধবার (০১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জলিল রহিমি জাহানাবাদি এ কথাগুলো বলেন। ইরানের রাষ্ট্রদূত বলেন, যখন আমরা দেখতে পাই স্পেনের মতো অনেক ইউরোপীয়বিস্তারিত পড়ুন

ই-ল্যাব ডায়গনস্টিকের উদ্যোগে

কলারোয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন শতাধিক রোগী

গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কলারোয়া ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১নং জয়নগর ইউনিয়নের খোদ্দবাঁটরা শেখ পাড়ায় (মোঃ খোরশেদ শেখের বাড়িতে) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ হাবিবুর রহমান (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমআরসিপি লন্ডন, এফসিপিএস মেডিসিন, ডি-কার্ড)। তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় সরকারি ইজিরা নিয়ে দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে গড়ে ওঠা একাধিক পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, নির্মাণাধীন ভবনটি কোনো প্রকার নিরাপদ দূরত্ব না রেখে এবং ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পাশের পুরোনো দোকানগুলোর সঙ্গে একেবারে সংলগ্নভাবে নির্মাণ করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে দোকানের ওপর দিয়েই ছাদ (স্ল্যাব) ঢালাই দেওয়া হয়েছেবিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও অসাম্প্রদায়িক রাজনীতির অগ্রদূত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ (১ এপ্রিল)। ১৯৪৮ সালের এই দিনে সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন মোড়ল আব্দুস সালাম। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তালা ও পাইকগাছা অঞ্চলে সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। স্বাধীনতারবিস্তারিত পড়ুন

বিনা পারিশ্রমিকে সাড়ে ৮’শ কবর খুঁড়েছেন কলারোয়ার ষাটোর্ধ্ব কৃষক মোহাম্মদ আলী

বিত্তশালী বা দারিদ্র হলেই হয় না, প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি আর সৎ নিয়ত। বিনা পারিশ্রমিকে সাড়ে আটশো কবর খুঁড়েছেন নিজে, মসজিদের জন্য জমি দান করেছেন, গ্রামের অসহায় মানুষের জন্য জমি কিনে বানিয়েছেন কবরস্থান। অথচ তিনি নিজেই তেমন বিত্তশালী নন বরং তুলনামূলক দারিদ্র, পেশায় পুরোদস্তর কৃষক, মাঠের মাত্র ৪/৫বিঘা জমিতে বছরের খোরাকি চলে তার। এমনই একজন মোহাম্মদ আলী। বয়স ৬৫ বছরের মতো। যার নেই কোন উচ্চাকাঙ্খা, নিজেও নন উচ্চাভিলাষী। সাতক্ষীরা জেলার কলারোয়াবিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে এবার মুখ খুলেছেন বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা ড. মিজানুর রহমান আজহারি। বুধবার (০১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে (ভিসা বাতিল) কথা বলেছেন তিনি। পোস্টে আজহারি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণবিস্তারিত পড়ুন