শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ, আবেদনের তারিখ ১৬ এপ্রিল পর্যন্ত

বিদেশে উচ্চশিক্ষা-এ যেন অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা, সঠিক তথ্যের অভাব
এবং জটিল প্রক্রিয়ার কারণে সেই স্বপ্ন অনেক সময়ই অধরাই থেকে যায়। তবে সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।

‘স্কলারহাব’- সাতক্ষীরার উদ্যোগে ডিএসইউ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এ সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা এবং আর্থিক সহায়তা পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে বিনামূল্যে প্রাথমিক আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীদের প্রাথমিক বাছাই শেষে অভিভাবকসহ সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ভাইভা অনুষ্ঠিত হবে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে। আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬। বিস্তারিত
তথ্যের জন্য ০১৮৯৪৫৪৮৯৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া প্রোগ্রাম অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছেন কাজী আসলাম (০১৬১৮৬১৮৭৫১), জব প্লেসমেন্ট অফিসার, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি আশার আলো। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে এখানকার তরুণরাও বিশ্বমানের শিক্ষায় নিজেদের জায়গা করে নিতে সক্ষম- এমনটাই বিশ্বাস করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো জাকারিয়া খান (১৯) নামের একবিস্তারিত পড়ুন

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা