বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু স্বামী-স্ত্রীর মতো নয়: গয়েশ্বর

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, তবে তা স্বামী-স্ত্রীর মতো নয়—বরং সমমর্যাদার ভিত্তিতে। তিনি দাবি করেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, তাদের রাজনৈতিক অবস্থান ঐতিহাসিকভাবেও ভিন্ন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের উদ্দেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার সামনে যারা বসে আছেন, তারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না। ১৯৪৭ সালের আন্দোলনে তারা পাকিস্তানের পক্ষে ছিলেন না,বিস্তারিত পড়ুন

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন সোভিয়েত সরকার বাংলাদেশের পক্ষে ও পাকিস্তানের বিপক্ষে ভেটো প্রদানের মাধ্যমে বন্ধুত্বের অনন্য নজির স্থাপন করে। তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়েবিস্তারিত পড়ুন

খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে সাতক্ষীরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এডভোকেসি সভা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে সাতক্ষীরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজনে উক্ত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন

তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এবং টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। ‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ‎সভায় পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাদিরবিস্তারিত পড়ুন

শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের অভিযোগ গ্রহণে অভিনব এক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন, যেখানে যে কেউ সহজেই নিজের অভিযোগ জানাতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, হামলা কিংবা যেকোনো ধরনের অনিয়মের শিকার ব্যক্তি সরাসরি তার অভিযোগ জানাতে পারবেন এমপির কাছে। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ দাখিল করলে তা দ্রুত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণবিস্তারিত পড়ুন