মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে সাতক্ষীরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এডভোকেসি সভা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে সাতক্ষীরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজনে উক্ত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এডভোকেসি সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) (খাদ্য শিল্প ও উৎপাদন) সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ

শোয়েব। মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেসি সভার কনসালটেন্ট মুস্তাক হাসান মুহাঃ ইফতেখার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত। এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল ডাঃ ইসমত জাহান সুমনা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, শহর আমীর খোরশেদ আলম, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রজেক্ট অফিসার, ডাঃ মাশুক শাহরিয়ার।

বক্তারা বলেন, ড্রামের খোলা ভোজ্য তেলে প্রচুর পরিমান কেমিক্যাল থাকে, যাহা শরীরে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পায়। খোলা ভোজ্য তেলে ভিটামিন “এ” পর্যাপ্ত পরিমাণে থাকেনা,। তাই বতলজাত তেল খাওয়া অভ্যাশ গড়ে তুলতে হবে। এতে জনগনকে খোলা বাজারের তেল খাওয়ার অপকারিতা জানাতে সক্ষম হলে তেলের ক্ষতি থেকে মানুষকে অবশ্যই বাচানো যাবে। খোলা বাজারেও লবন বিক্রি হয়, যা আয়োডিন সমৃদ্ধ কিনা নিশ্চিত না হয়ে জনগন ক্রয় করে থাক। এসব লবন যত বেশি খাওয়া হবে ততো বেশি হাইপারটেনশন রোগসহ নানা ধরনের গোর দেখা দিবে। তাই প্যাকেটজাত লবন বাজারজাত করনে উপর জোরদার করার আহবান জানান বক্তারা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রোগ্রাম অফিসার ডাঃ আলিভা হক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা শহরের বহুল আলোচিত কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা