বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২ টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও পুরুষকে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রত্যেককে লবণ সহনশীল ১০ ধরণের বীজ,বিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ‘ভুল প্রশ্নে’ দাখিল পরীক্ষা নেয়ার অভিযোগ, বিপাকে ৮ শিক্ষার্থী

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে দাখিল গণিত পরীক্ষায় অন্তত ৮ শিক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল মাদ্রাসার কেন্দ্রের ১২ নং কক্ষে তিনটি মাদ্রাসার অন্তত ৮ পরীক্ষার্থীর হাতে ২০২৫ সালের পুরোনো সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেওয়া হয়, যদিও তারা নতুন সিলেবাসের পরীক্ষার্থী। বিষয়টি শিক্ষকদের জানিয়ে পরীক্ষার্থীরা আপত্তি তোলেন। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওই কক্ষেরবিস্তারিত পড়ুন

পেট্রোল না পেয়ে মোটরসাইকেলে ডিজেল ভরে যশোরের রাজগঞ্জে এলেন তপন

দুর্ভোগের আরেক নাম এখন পেট্রোল সঙ্কট। এরই বাস্তব অভিজ্ঞতা হলো যশোরের রাজগঞ্জ হাইস্কুলের শফ সহকারী তপন হালদারের। পেট্রোলের অভাবে বাধ্য হয়ে মোটরসাইকেলে ডিজেল ভরে যাত্রা চালিয়ে যাওয়ার বিরল ঘটনা ঘটেছে তার সঙ্গে। জানা গেছে, তপন হালদারের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়। চাকরির সুবাদে তিনি প্রতি সপ্তাহেই রাজগঞ্জ থেকে বাড়িতে যাতায়াত করেন। গত শনিবার তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রাজগঞ্জে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। পথে মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে গেলে তিনি যশোরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

“জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল এর সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহা পরিদর্শক মো. শাহিনুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ- মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, কলারোয়া ক্রীড়া সংস্থার সেক্রেটারি মীর রফিক, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডা.বিস্তারিত পড়ুন

রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঘিরে সাতক্ষীরায় প্রস্তুতি সভা, নানামুখী সিদ্ধান্ত

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাতক্ষীরা শাখার নিয়মিত সভা ও আসন্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা শহরের কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শরীফুল্রাহ কায়সার সুমন এবং সঞ্চালনা করেন কবি গুলশান আরা। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্য বৃদ্ধি, সাংস্কৃতিক চর্চা বিস্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি আসন্ন রবীন্দ্রজয়ন্তী উদযাপনকে ঘিরে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনাবিস্তারিত পড়ুন

অসুস্থ মাওলানা আজহারুলের খোঁজখবর নিলেন জামায়াত নেতারা

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামের খোঁজখবর নিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা। রবিবার(২৬ এপ্রিল) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল অসুস্থ জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামের শারিরীক অবস্থার খোজ খবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী প্রফেসর সহিদুর রহমান,ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী রবিউল ইসলাম, নায়েবে আমীর হাফেজ ক্বরী মাওলানা আনওয়ারুল ইসলাম, আজিজুল হাকিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা

সাতক্ষীরায় ০৫ মে তারিখ থেকে ০৫ জুন পরযন্ত আম ভাঙার তারিখ নির্ধারণ করে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার রোববার বিকেলে এ ঘোষণা দেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ,আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ০৫ মে-২৬ তারিখে গোপালভোগ,গোবিন্দভোগ,গোলাপখাস,বৈশাখী,বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে। এরপর ১৫ মে তারিখে হিমসাগর ও খিসরা,২৭ মেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা

সাতক্ষীরার শ্যামনগরে ‘জামান ট্রেডিং ব্রিকস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খোলপেটুয়া নদীর তীরবর্তী বড়কুপোট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন আহত হন। হামলাকারীরা প্রায় তিন লাখ টাকার ইট, বালু ও খোয়া লুট করেছে বলে অভিযোগ করা হয়। অভিযোগ থেকে জানা গেছে, বিকেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ১০-১২ জন তাঁরবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শহীদ কামেল মডেল হাইস্কুলে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সবুজ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সাকিব,বিস্তারিত পড়ুন