বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কন্যা সন্তান হওয়ায় স্ত্রী’র উপর নির্যাতন, দ্বিতীয় বিয়ের অভিযোগ!

পরপর ৪ কন্যা সন্তানের জন্ম ও ছোট কন্যা ভূমিষ্ট হওয়ার আগেই অবৈধ গর্ভপাতে রাজি না হওয়ায় স্ত্রী’র উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্বামী, সতিন, দেবর, শ্বাশুড়ি মিলে বিশাখা রাণী দাস কে শারিরীক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। এঘটনায় তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎শনিবার (২৫ এপ্রিল) সকালে কেশবপুর থানার কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে। ‎প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সাতক্ষীরার তালাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তালা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকালে তালা ডাকবাংলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি আসন্ন জনসভা সফল করতে উপজেলা থেকে সর্বস্তরের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার

আনুষ্ঠানিকভাবে শুক্রবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পরদিনই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। শনিবার রাতে ইসহাক সরকার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এ কমিটির নাম ঘোষণা করা হবে। আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব ছিলেন। প্রসঙ্গত, কর্মীদের নিয়ে মিছিল করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকের ভাইয়ের মৃ*ত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি’র ছোট ভাই শেখ শফিকুল ইসলাম সোহেল (৪৫) মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শনিবার মৃত্যুবরণ করেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ.সাধারণ সম্পাদক কলারোয়ার জয়তু

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কেন্দ্রীয় কমিটিতে সহ.সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাতক্ষীরার কলারোয়ার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম জয়তু। তিনি রাজধানী ঢাকায় আইটি খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অতিসম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ড. কে এম আই মন্টিকে। কমিটিতে ১নং সদস্যবিস্তারিত পড়ুন