মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ পূর্ণাঙ্গ তপশীল ঘোষণা করা হয়েছে।

সমিতির সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ অনুষ্ঠিত বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ আগামী ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে।

উক্ত নির্বাচনের জন্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ১২ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট স.ম. মোমতাজুর রহমান মামুন, আ.ক.ম সামছুদ্দোহা খোকন, মোঃ ফকরুল আলম বাবু, মোঃ আবুল বাসার, আজমির হোসেন রোকন, সাহেদুজ্জামান সাহেদ, এম আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান অনিক, এম এ হাসান, শংকর কুমার মজুমদার ও রাব্বি আহম্মেদ।

নির্বাচনী তপশীল ঘোষিত তপশীল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ০১ এপ্রিল ২০২৬ (বুধবার), আপত্তি দাখিল ০২ এপ্রিল (বৃহস্পতিবার), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৫ এপ্রিল, মনোনয়নপত্র বিতরণ ০৬ এপ্রিল ২০২৬, মনোনয়নপত্র জমা ০৮ এপ্রিল ২০২৬ (দুপুর ১টা থেকে ৪টা), মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৯ এপ্রিল ২০২৬ (দুপুর ২টা থেকে ৪টা), প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ এপ্রিল ২০২৬, ভোটগ্রহণ আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সহকারী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবু আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল

পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
  • সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন : পবিত্র মোহন সভাপতি, উজ্জল সম্পাদক
  • নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সুস্থতা কামনা
  • মর্যাদাপূর্ণ ফেলোশিপ পাওয়ায় সাতক্ষীরার দুই মেধাবী সাংবাদিককে অভিনন্দন
  • দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা জোরদার করত : ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে মতবিনিময়
  • সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ
  • সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার
  • ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
  • সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ