বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার আলিপুর খোল বিলে হাইব্রিড ধান মধুমতি-২ এর মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি: হাইব্রিড মধ্যম চিকন ধান মধুমতি-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে ও সাতক্ষীরা মুসলিম বীজ ভান্ডারের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের খোল বিলে আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায় হাইব্রিড ধান মধুমতি-২এর মাঠ দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনাইটেড সীড কোম্পানির খুলনা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবাব (২৭ এপ্রিল) কালিগজ্ঞ উপজেলার ধলবাড়িয়ার মাতকাটি গ্রামের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আমরা গরীব মানুষ। মানুষের ১০ বিঘা জমি লিজ নিয়ে আমরা ভাগে করি। কিন্তু সেই জমিতে কিছু বিএনপির নামধারী ব্যক্তি দলের দাপট দেখিয়ে আমাদের ফসল নিয়ে আটকে রেখেছে। পুকুরের মাছ ধরে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। আমরা সরকারের নিকটবিস্তারিত পড়ুন

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের (চট্টগ্রাম-১৬) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।বিস্তারিত পড়ুন

২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী

আমাদের বসে থাকলে চলবে না, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়েই গড়তে হবে স্বনির্ভর বাংলাদেশ। সোমবার যশোরের শার্শার ঐতিহাসিক উলাশীতে পিতার স্মৃতিধন্য উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, আমরা স্লোগান দিই করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। তবে শুধু কাজ করলেই হবে না, অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। যারা সরকারের ফ্যামিলি কার্ড বা কৃষিকার্ডের মতো উন্নয়নমূলকবিস্তারিত পড়ুন

উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা

দীর্ঘ প্রতীক্ষার পর যশোরের শার্শার বহুল আলোচিত উলাশী খাল পুনঃখনন কার্যক্রমকে কেন্দ্র করে জোরালো অগ্রগতি শুরু হয়েছে। আর সেই কার্যক্রম সরেজমিনে দেখতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে অবতরণ করে তিনি সরাসরি উলাশী খালের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে নেমেই তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। পরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে শার্শার উলাশীবিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াতে তিন দিন বন্ধ করা হয়েছে। জানা গেছে, আগামী ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগঁনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হবে। এই সময়ে মানুষ ও যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবা ভোগান্তি : নিঃস্ব মানুষের আর্তনাদ কে শুনবে?

বাংলাদেশের সাধারণ মানুষের এক নীরব দুর্বিপাকের নাম-স্বাস্থ্যসেবা ব্যয়। দেশে প্রায় ৮০-৯০ ভাগ মানুষ কোনো না কোনো রোগে ভুগে থাকেন। গ্রামাঞ্চলে প্রাথমিক চিকিৎসা কিংবা যোগ্য চিকিৎসকের নাগাল পাওয়া এখনো কঠিন বাস্তবতা। ফলে চিকিৎসার প্রয়োজনে বাধ্য হয়ে শহরমুখী হয় মানুষ। অথচ শহরে গিয়ে চিকিৎসা নেওয়া মানেই যেন নতুন আরেক দুর্ভোগের যাত্রা। চিকিৎসকের ফি এখন ৭০০ থেকে ১০০০ টাকা। এ যেন নিত্যদিনের স্বাভাবিক হার হয়ে দাঁড়িয়েছে। একজন দিনমজুর বা মধ্যবিত্ত পরিবারের প্রধানের জন্য এইবিস্তারিত পড়ুন

শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা

যশোরের শার্শা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এ বছর দেখা যাচ্ছে সবুজের অপার সমারোহ। দিগন্তজোড়া ইরি-বোরো ধানের খেতে দুলছে সবুজ ঢেউ, কাঁচা-পাকা শীষ আর বাতাসে দোল খাওয়া পাতায় প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। আর কিছুদিন পরেই সেই স্বপ্নের ফসল ঘরে তুলবেন কৃষকেরা এ প্রত্যাশায় উজ্জ্বল তাদের মুখ। শার্শা-বেনাপোল অঞ্চলের মাঠজুড়ে এখন সবুজের মায়াবী হাতছানি। বসন্তের দখিনা হাওয়ায় দুলছে কচি ধানের শীষ, আর সেই দোলায় লুকিয়ে আছে হাজারো কৃষকের স্বপ্ন। চৈত্রের তপ্ত দুপুরেও সবুজবিস্তারিত পড়ুন

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে হবে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সম্পর্কিত প্রেস-ব্রিফিং

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ৮টি ইভেন্টে আগামী ২মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। এ লক্ষ্যে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সাফল্যমন্ডিত করা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার এঁর সভাপতিত্বে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারণা বৃদ্ধি ও এবিষয়ে অবহিতকরণবিস্তারিত পড়ুন