সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবাব (২৭ এপ্রিল) কালিগজ্ঞ উপজেলার ধলবাড়িয়ার মাতকাটি গ্রামের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আমরা গরীব মানুষ। মানুষের ১০ বিঘা জমি লিজ নিয়ে আমরা ভাগে করি। কিন্তু সেই জমিতে কিছু বিএনপির নামধারী ব্যক্তি দলের দাপট দেখিয়ে আমাদের ফসল নিয়ে আটকে রেখেছে। পুকুরের মাছ ধরে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। আমরা সরকারের নিকট প্রতিবাদ জানায়। আপনার দলকে ব্যবহার করে তারা আমাদের মতো কৃষকদের পথে বসিয়ে দিচ্ছে।

কৃষক মুজাহিদুল বলেন, আমি ২ বছর জমি ভাগে করে খায়। এই জমিতে শস্য লাগানোর পর যখন কাটতে যাবো। তখন তারা বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের খেতের শস্য কেটে নিয়ে যায়। নামধারী সন্ত্রাসী রফিক, সেলিম, শহিদুল, ভঞ্জন, সাগর তারা এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। তাদের দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তারা আমাদের থেকে ধান লাগানোর জন্য ১০ হাজার টাকা চেয়েছিলো তারপর আমাদের থেকে ৫ হাজার টাকা নেয়। আমরা সরকারের নিকট জোর প্রতিবাদ জানায়। যাতে করে আমরা এই জমি গুলোতে খাদ্যশস্য ফলিয়ে আমাদের পরিবার চালাতে পারি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহাব্বত গাজী, জাহাঙ্গীর গাজী, হান্নান গাজী, তরিকুল গাজী, গোপাল মন্ডল, গোবিন্দ মন্ডল, মুজাহিদুল ইসলামসহ এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর আশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান