সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সম্পর্কিত প্রেস-ব্রিফিং

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ৮টি ইভেন্টে আগামী ২মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস।
এ লক্ষ্যে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সাফল্যমন্ডিত করা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার এঁর সভাপতিত্বে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারণা বৃদ্ধি ও এবিষয়ে অবহিতকরণ ও সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ আয়োজন সম্পর্কিত প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস-ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই বিশেষ কার্যক্রমের লক্ষ্য হলো দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতার বিকাশ ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য গড়ে তোলা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। এ আয়োজন সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের লেখনি ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা একান্ত কাম্য। সাতক্ষীরা জেলা থেকে আগামী দিনের আরো অনেক জাতীয় মানের খেলোয়াড় উঠে আসুক এই প্রত্যাশা করি।

প্রেস-ব্রিফিং এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমটির সফল বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন প্রমুখ।

প্রেস-ব্রিফিংএ বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই স্পোর্টস ইভেন্টের গুরুত্ব তুলে ধরার ওপর জোর দেয়া হয়।

প্রেস-ব্রিফিং এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমটির সফল বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য যে, আগামী ২ মে থেকে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রেস-ব্রিফিং এ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন