রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিটিআই সাতক্ষীরায় দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল

সাতক্ষীরার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল করা হয়েছে।

পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবর শিক্ষাবর্ষের পরিমার্জিত ডিপিএড কোর্সে অংশ নেওয়া দুই শিক্ষক রুমা রায় (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৬২২, রোল: ৫০) ও দীপা বিশ্বাস (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৭২২, রোল: ৫৭) গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট কর্মদিবস প্রশিক্ষণের সব কার্যক্রমে অনুপস্থিত ছিলেন।

রুমা রায় আশাশুনি উপজেলার ১২৭ নম্বর পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং দীপা বিশ্বাস তালা উপজেলার সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান/ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

পিটিআই সাতক্ষীরার সুপারিনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত ৫ এপ্রিল ২০২৬ তারিখের পৃথক অফিস আদেশে জানানো হয়, পরিমার্জিত ডিপিএড বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২৩-এর ১৮.১ উপধারা অনুযায়ী তাদের এই অনুপস্থিতি অননুমোদিত হওয়ায় কোর্স থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রশিক্ষণের জন্য উভয় শিক্ষক কোনো ধরনের প্রশিক্ষণ ভাতা গ্রহণ করেননি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়