শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর নিজস্ব অফিস থেকে বিগত ঈদ উপলক্ষে ফেতরার সাত বস্তা চাল ও ৪৫ টি কম্বল স্থানীয়রা জব্দ করলেও বুধবার বিকেলে তিন বস্তা চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্ধেসঢ়;্রট ইশতিয়াক আহম্মেদ অপু। জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা
হয়েছে।
প্রতিকার চেয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহানুদ্দিন বুলু বৃহষ্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
কাপসন্ডা গ্রামের বোরহানউদ্দিন বুলু জানান, গত ৩০ মার্চ বিকেলে খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী উপজেলা তরুন দলের সাধারণ সম্পাদক দাবিদার সাইফুল ইসলাম বাচ্চুর ব্যক্তিগত অফিস থেকে স্থানীয় জনতা সাত বস্তা ফিতার চাল (২১০ কেজি) উদ্ধার করে।
এ ছাড়া সরকারি বরাদ্দকৃত ৪৮টি কম্বলের মধ্যে বিতরন না করা ৪৫টি কম্বল তার জিম্মায় ছিল। বিষয়টি প্রশাসনকে জানালেও তাৎক্ষণিক উদ্যোগ না নেওয়ায় চার বস্তা চাল ও ৩৯টি কম্বল তড়িঘড়ি করে ৩১ মার্চ থেকে বুধবার পর্যন্ত তার পক্ষের লোকজনের মাঝে বিতরণ করেন বাচ্চু। একপর্যায়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নির্বাহী ম্যাজিষ্ধেসঢ়;্রট ইশতিয়াক আহম্মেদ অপু খাজরা ইউনিয়ন পরিষদে এসে পরিষদের ডিজিটাল কেন্দ্র থেকে তিন বস্তা চাল(৯০ কেজি) ও ছয়টি কম্বল জব্দ করে সচিবের জিম্মায় রেখে দেন। একই সাথে প্রতিকার চেয়ে গ্রামবাাসিদের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলেন। সে অনুযায়ি তিনি বৃহষ্পতিবার জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে একটি অভিযোগ করেন। অভিযোগপত্রে সাইফুল ইসলাম বাচ্চুর
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন উপজেলা জামায়াতের আমীর মোহাঃ তারিকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের নেতা মশিউল হুদাসহ তিনজন।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহম্মেদ অপু সাংবাদিকদের জানান, জনগণের অভিযোগ পাওয়ার পর ফিতরার তিন বস্তা চাল ও ছয়টি কম্বল জব্দ করে খাজরা ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার