রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জামায়াত নেতার বিরুদ্ধে এক ব্যক্তি বসতবাড়ির জম দখল চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালায় জামায়াত নেতা পরিচয়দানকারি তরিকুল ইসলামের বিরদ্ধে জোরপূর্বক এক ব্যক্তির সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের মৃত, দীনালী সরদারের ছেলে আমজেদ হোসেন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ১৯৯৪ সালের ৪ এপ্রিল ১৮৭৬ নং কোবলা মূলে মির্জাপুর মৌজার সাবেক ৯১১ নং দাগসহ ৫টি দাগে ৬ শতক জমি মির্জাপুর গ্রামের এনায়েত আলি সরদারের নিকট হতে ক্রয় করে শান্তিপূর্ণভাবে দখলিকার আছি। বর্তমান জরীপে আমার নামে ডিপি ৯৫ নং খতিয়ানে নতুন ৭৩৪ দাগে ৬ শতক জমি যথাযথভাবে রেকর্ড হয়েছে। আমার পিতা ও চাচা বিগত ১৯৬৮ সালের ১৮ এপ্রিল ২৪৭৬ নং কোবলা দলিল মূলে সাবেক ৯০৯ দাগ সহ ৩ দাগে ২৮ শতক জমি খরিদ করে। উক্ত জমি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে আমি ও আমার চাচাত ভাইরা শান্তিপূর্ণ ভাবে দখলীকার আছি। কিন্তু চলতি ২০২৬ সালের ২ এপ্রিল রাত ১০ টার দিকে কুমিরা ইউনিয়নের জামায়াতের আমিরসহ সেক্রেটারী তরিকুল ইসলাম ও কেশা গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে শাহিনুরের নেতৃত্বে ১০/১২ জন জামায়াতের লোক আমার বসত বাতিতে অনধিকার প্রবেশ করে গায়ের জোরে জমি মেপে খুটা মারার চেষ্টাকালে আমরা বাধা প্রদান করলে লোকজন নিয়া তরিকুল চলিয়া যায়।

আমজেদ হোসেন আরো বলেন, পরবর্তীতে গত ১০ এপ্রিল বেলা ১টার দিকে তরিকুল ও মফিদুলসহ ১০/১২ জন জামায়াত কর্মী আমার বাড়িতে এসে জানতে চায় কেন আমি সেদিন জমি মাফতে বাধা দিলাম। এসময় কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে মারপিট শুরু করে। এসময় আমার ভাইপো শফিকুল ইসলাম সফি ঘটনা দেখে আমাকে ঠেকাতে এগিয়ে এলে তার বাম হাতের তালুতে দাত দিয়ে কামড়ে জখম করে এবং গায়ে থাকা পাঞ্জাবী ও টুপি ছিড়ে দেয়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তরিকুল জামায়াত করে বলে আস্ফলন করে চলে যায়।

তরিকুল ইসলাম আমাদেরকে মিথ্যা ভাবে হয়রানি করার জন্য কিছু ভুল তথ্য ফেসবুকে দিয়াছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত পক্ষে আমাদের খরিদা জমি থেকে বেদখল করার জন্য জামায়াত নেতা তরিকুল নানারূপ অপপ্রচার করছে।

তিনি বলেন, আমরা এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ। কিন্তু তরিকুল এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে। তিনি তদন্তপূর্বক তরিকুল গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব