এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা

প্রবল বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এরমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ মানবিক ও জরুরি পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, তিনদিন আগের আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয়বিস্তারিত পড়ুন
নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাহলে তা ভিসার শর্তের পরিপন্থি। এ ধরনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন,বিস্তারিত পড়ুন
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল রোমানিয়া

রোমানিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখা দিয়েছে। দেশটিতে বসবাসরত অবৈধ কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে রোমানিয়া সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্ট রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২, যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫ এ প্রকাশ হয় এবং রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ–৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মীবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। তদন্তকারীরা শিক্ষার্থীদের নিখোঁজ হওয়া থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত বেশ কিছু ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। নিহতরা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনেরই বয়স ২৭। প্রায় দুই সপ্তাহ আগে তাদের সর্বশেষ দেখা যায়। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের লাশ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, বৃষ্টিকেও হত্যা করে লাশ নদীতে ফেলেবিস্তারিত পড়ুন
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাছ না কেটে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে রক্ষা পেলো প্রায় তিন হাজার গাছ। এটি দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন রক্ষায় একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর ত্বরিত ব্যবস্থা নেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। গত ২১ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউলবিস্তারিত পড়ুন
বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়

বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হওয়ার ঘটনাও বেড়েছে। টিভি, কম্পিউটার, রাউটার, ফ্রিজ এসব যন্ত্র বজ্রপাতের সময় হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ বা পাওয়ার সার্জের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে সরাসরি বজ্রপাত না হলেও বিদ্যুৎ লাইনের মাধ্যমে আসা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ডিভাইসের ভেতরের সংবেদনশীল সার্কিট পুড়িয়ে দেয়। তাই কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চললে এই ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব। বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা বজ্রপাতের সময়বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গ নির্বাচনে শেষ হাসি কার মুখে?

পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে চলছে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এ দফায় রাজ্যের সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এদিন ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীসহ মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর। ভোটের এই মহারণে শেষ হাসিটা কে হাসবেন, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এই নির্বাচন শাসক ও বিরোধী দল—উভয়ের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কাছে এক দশকেরও বেশি সময়েরবিস্তারিত পড়ুন
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন

বিশ্বজুড়ে বিমান জ্বালানির আকাশচুম্বী মূল্যের মধ্যেই গ্রিনহাউস গ্যাসকে জেট ফুয়েল জ্বালানিতে রূপান্তরের এক বৈপ্লবিক প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীর বুধবার (২৯ এপ্রিল) সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সাংহাই অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা ল্যাবরেটরির গণ্ডি পেরিয়ে এখন এই রূপান্তর প্রক্রিয়াকে বড় পরিসরে উৎপাদনের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। চীনা একাডেমি অব সায়েন্সের এই গবেষক দলটি মূলত কার্বন ডাই-অক্সাইডকে সরাসরি ‘লং-চেইন হাইড্রোকার্বনে’ পরিণত করতে সক্ষম হয়েছেন, যাবিস্তারিত পড়ুন
আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা পুনরায় শুরু করার পরিবর্তে দেশটির ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধ বজায় রাখার পরিকল্পনা করছেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প ইতিমধ্যে তার ঘনিষ্ঠ সহযোগীদের এই দীর্ঘস্থায়ী অবরোধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে দেশটির অর্থনীতি এবং তেল রপ্তানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা। ওয়াশিংটন মনে করছে, যুদ্ধেরবিস্তারিত পড়ুন
সংসদ শেষে সহযোদ্ধা সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলমকে দেখতে হাসপাতালে গিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনের নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ছোটেন। সেখানে তিনি চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম সারজিস আলমের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থবিস্তারিত পড়ুন

