বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়


বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হওয়ার ঘটনাও বেড়েছে। টিভি, কম্পিউটার, রাউটার, ফ্রিজ এসব যন্ত্র বজ্রপাতের সময় হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ বা পাওয়ার সার্জের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে সরাসরি বজ্রপাত না হলেও বিদ্যুৎ লাইনের মাধ্যমে আসা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ডিভাইসের ভেতরের সংবেদনশীল সার্কিট পুড়িয়ে দেয়। তাই কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চললে এই ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।
বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা
বজ্রপাতের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। শুধু সুইচ বন্ধ রাখলে যথেষ্ট নয়, বরং টিভি, কম্পিউটার, রাউটারসহ সব ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা উচিত। কারণ বজ্রপাতের সময় বিদ্যুৎ লাইনে হঠাৎ উচ্চ ভোল্টেজ প্রবাহিত হতে পারে, যা সরাসরি ডিভাইসে পৌঁছে সেটিকে নষ্ট করে দিতে পারে।
ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন
শুধু বিদ্যুৎ লাইন নয়, ইন্টারনেট ও ক্যাবল সংযোগও সমানভাবে ঝুঁকিপূর্ণ। অনেকেই মনে করেন রাউটার বন্ধ করলেই নিরাপদ, কিন্তু ব্রডব্যান্ড লাইন বা ডিশ ক্যাবলের মাধ্যমেও বজ্রপাতের প্রভাব ডিভাইসে পৌঁছাতে পারে। তাই বজ্রপাতের সময় রাউটার বন্ধ করার পাশাপাশি এর সব সংযোগ যেমন লেন বা ফাইবার ক্যাবল খুলে রাখা আরও নিরাপদ।
চার্জিং বন্ধ রাখুন
চার্জিং অবস্থায় থাকা ডিভাইসগুলো বজ্রপাতের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করলে হঠাৎ ভোল্টেজ বাড়লে তা সরাসরি ব্যাটারি ও সার্কিটে আঘাত করে। তাই বজ্রপাতের সময় এসব ডিভাইস চার্জে না রাখা এবং চার্জার খুলে রাখা জরুরি।
সার্জ প্রটেক্টর ব্যবহার করুন
দীর্ঘমেয়াদে সুরক্ষার জন্য সার্জ প্রটেক্টর ব্যবহার একটি কার্যকর সমাধান। এটি অতিরিক্ত ভোল্টেজ শোষণ করে ডিভাইসকে নিরাপদ রাখে। পাশাপাশি বাসার বৈদ্যুতিক লাইনে ভালো আর্থিং থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে নামিয়ে দেয় এবং বড় ধরনের ক্ষতি প্রতিরোধ করে।
রাউটার ও মডেম সুরক্ষা
রাউটার ও মডেমের ক্ষেত্রে আলাদা সতর্কতা প্রয়োজন। বজ্রপাতের সময় এগুলো বন্ধ রাখার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও ডেটা ক্যাবল খুলে রাখা উচিত। কারণ এই ডিভাইসগুলো সরাসরি বাইরের লাইনের সঙ্গে যুক্ত থাকে, ফলে ঝুঁকিও বেশি।
বজ্রপাতের সময় যা করবেন না
বজ্রপাতের সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলাও জরুরি। যেমন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা, মোবাইল চার্জে রেখে কথা বলা, শুধু সুইচ বন্ধ রেখে প্লাগ লাগানো রাখা কিংবা ভেজা হাতে ডিভাইস স্পর্শ করা এসব কাজ ঝুঁকি বাড়ায়।
দীর্ঘমেয়াদে আরও সুরক্ষার জন্য বড় ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন এবং ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা যেতে পারে। এগুলো সরাসরি বজ্রপাত বা ভোল্টেজ ওঠানামা থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়।
বজ্রপাত শেষ হওয়ার পরও সতর্ক থাকা প্রয়োজন। বিদ্যুৎ স্বাভাবিক হলে ধীরে ধীরে ডিভাইস চালু করা উচিত এবং কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া ভালো।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলেরবিস্তারিত পড়ুন

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন


