সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীকে মারধর, কানের লতি ছিঁড়ে যাওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রী আমেনা বেগম (৪০)-কে মারধর করে কানের লতি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ সময় তার ছোট জা হাসনা হেনা মুন্নি (৩০) ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিয়া আক্তার মারিয়ামও আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ধুলান্ডা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সরেজমিনে দেখা যায়, আমেনা বেগমের কানের লতির অংশ ছিঁড়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনাস্থলে বাঁশের লাঠি ও মেহগনির ডাল পড়ে থাকতে দেখা যায়। তার পরনের কাপড় ছেঁড়া এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুন্নির মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং রিয়ার পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, বাড়ির পাশের জমিতে বেড়া দেওয়া নিয়ে প্রবাসী আহাদ শেখের স্ত্রী আমেনা বেগমের সঙ্গে মৃত আমিন উদ্দীন শেখের ছেলে হাফিজুর রহমানের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, হাফিজুর ও তার স্ত্রী জেসমিন আক্তার বাঁশের লাঠি ও মেহগনির ডাল দিয়ে আমেনা বেগমকে মারধর করেন। এ সময় তার কানের দুল টান দিতে গিয়ে কানের লতি ছিঁড়ে যায়। পরে তাকে বাঁচাতে গেলে মুন্নি ও রিয়াকেও মারধর করা হয়।

ভুক্তভোগী আমেনা বেগম বলেন, “আমার স্বামী ও দেবর প্রবাসে থাকেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে হাফিজুর জোরপূর্বক আমাদের দখলীয় জমিতে বেড়া দেন। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করেন। এ সময় আমার কানের দুল টান দিয়ে ছিঁড়ে নেওয়ার সময় কানের লতি ছিঁড়ে যায়। এছাড়া আমার গলার এক ভরি সোনার চেইন নিয়ে যায়। আমার জা ও মেয়ের কাছ থেকেও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।”

তিনি আরও জানান, পরে অভিযুক্তরা লাঠি নিয়ে বাড়ির গেটে অবস্থান করে তাদের ভেতরে আটকে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত হাফিজুর রহমান বলেন, জমিতে বেড়া দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। কানের লতি কীভাবে ছিঁড়েছে তা তিনি জানেন না। স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, “মারামারির খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি

বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুসবিস্তারিত পড়ুন

ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা

তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা